Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

পদ্মশ্রী পেলেন বাংলার চিকিৎসক অরুণোদয় মণ্ডল, ‘সুন্দরবনের সুজন’

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় শনিবার পদ্মশ্রী পুরস্কারের তালিকা ঘোষণা করল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। সেই তালিকায় উজ্জ্বল হয়ে রইলেন বাংলার চিকিৎসক অরুণোদয় মণ্ডল। পদ্ম পুরস্কারের প্রচলন থেকে এ যাবৎ বহু চিকিৎসক পদ্মশ্র

পদ্মশ্রী পেলেন বাংলার চিকিৎসক অরুণোদয় মণ্ডল, ‘সুন্দরবনের সুজন’

শেষ আপডেট: 25 January 2020 14:47

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় শনিবার পদ্মশ্রী পুরস্কারের তালিকা ঘোষণা করল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। সেই তালিকায় উজ্জ্বল হয়ে রইলেন বাংলার চিকিৎসক অরুণোদয় মণ্ডল। পদ্ম পুরস্কারের প্রচলন থেকে এ যাবৎ বহু চিকিৎসক পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে বাংলার ও বাঙালি অনেক চিকিৎসকও রয়েছেন। চিকিৎসা বিজ্ঞানে তাঁদের অসীম অবদান। কিন্তু অরুণোদয় মণ্ডল যেন অনন্য! এবং তা এই কারণেই যে নিঃস্বার্থ ভাবে সুন্দরবনের প্রান্তিক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছেন তিনি। প্রতি সপ্তাহের শেষে কলকাতা থেকে ছ’ঘণ্টার পথ পেরিয়ে অরুণোদয়বাবু চলে যান সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়। তাঁর অপেক্ষায় থাকেন শয়ে শয়ে রোগী। তাঁদের বেশিরভাগই গরিব, দারিদ্রসীমার নিচে বসবাস করেন। শনিবার সেখানেই রাত কাটিয়ে রবিবার সকাল থেকে ফের রোগী দেখা শুরু করেন তিনি। বিরাটিতে বাড়ি অরুণোদয়বাবুর। শনিবার সক্কাল সক্কাল হাসনাবাদ লোকালে উঠে পড়েন। সঙ্গে ওষুধের ব্যাগ। তার পর হাসনাবাদ স্টেশনে নেমে সেখান থেকে ভ্যান রিকশয় পৌঁছন নদীর ঘাট পর্যন্ত। নৌকোয় নদী পার হয়ে বাসে দেড় ঘণ্টার পথ লেবুখালি। আবার নৌকোয় রায়মঙ্গল নদী পার হয়ে দুলদুলির ঘাট। সেখান থেকে অটোতে সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের দায়পাড়ায় তাঁর 'সুজন চিকিত্‍সা কেন্দ্র'। অরুণোদয়বাবু এতোদিনে সুন্দরবনের সুজন বলেই পরিচিত হয়ে গিয়েছেন। যাঁরা ডাক্তারবাবুর মুখ চেয়ে থাকেন তাঁদের অধিকাংশই আর্থিক ভাবে পিছিয়ে পড়া। দারিদ্রসীমার নীচে থাকা মানুষ। শুধু প্রেসক্রিপশন লিখে দেওয়াই নয়। তাঁদের ওষুধও জোগার করে দেন অরুণোদয়বাবুই। নিয়ম করে চলে রক্তদান শিবির। এবার পদ্ম পুরস্কার ঘোষণার ক্ষেত্রে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের দর্শন একেবারে পরিষ্কার। নামী দামীদের সম্মানিত করার পরিবর্তে সরকার এগিয়ে এসেছে অনামীদের খুঁজে আনতে। যাঁরা এক প্রকার নীরবে সমাজের সেবা করে চলেছেন।

```