Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

৪ ঘণ্টা ধরে মাঝ গঙ্গায় আটকে রইল ভেসেল

দ্য ওয়াল ব্যুরো: প্রায় চার ঘণ্টারও বেশি সময় গঙ্গার বুকে আটকে রইলো ভেসেল। ঘটনাটি নদীয়ার কানলা খেয়াঘাটের ঘটনা। সূত্রের খবর, শনিবার রাত দশটা নাগাদ কয়েকজন যাত্রী নিয়ে নদীয়ার কানলা ঘাট থেকে শান্তিপুরের নৃসিংহপুরের উদ্দেশে রওনা দেয় ওই ভেসেল।

৪ ঘণ্টা ধরে মাঝ গঙ্গায় আটকে রইল ভেসেল

শেষ আপডেট: 12 August 2018 12:30

দ্য ওয়াল ব্যুরো: প্রায় চার ঘণ্টারও বেশি সময় গঙ্গার বুকে আটকে রইলো ভেসেল। ঘটনাটি নদীয়ার কানলা খেয়াঘাটের ঘটনা। সূত্রের খবর, শনিবার রাত দশটা নাগাদ কয়েকজন যাত্রী নিয়ে নদীয়ার কানলা ঘাট থেকে শান্তিপুরের নৃসিংহপুরের উদ্দেশে রওনা দেয় ওই ভেসেল। মাঝ গঙ্গায় আসতেই ভেসেলের ফ্যানের ব্লেডে আটকে যায় কচুরিপানা। বিকল হয়ে যায় ভেসেলটি। যাত্রীদের অভিযোগ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেলেনি কোনও সাহায্য। প্রায় চার ঘণ্টা নদীবক্ষে আটকে ছিলেন। এমনটাই অভিযোগ করেছেন ওই ভেসেলে আটকে পড়া যাত্রীরা। নদীর উপর বহুক্ষণ ভেসেলটিকে আটকে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেয় শান্তিপুর থানায়। এরপর থানার ওসি এবং আরও কয়েকজন পুলিশকর্মী এসে ২ শিশু সহ ৭ জনকে উদ্ধার করেন। প্রসঙ্গত, বছর দুই আগে এই ঘাটেই নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছিল ২২ জনের।

```