Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ছাত্রীর রহস্য মৃত্যু ঝাড়গ্রামে, খুন নাকি আত্মহত্যা? খতিয়ে দেখছে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: রবিবার সকালে ঝাড়গ্রামের গোলবান্ধী গ্রামের একটি পুকুর থেকে ভেসে ওঠে একটি। দেহ। নিমেষের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সীমা মাহাতো(১৪)। মৃতার মামা এসে দেহটি শনা

ছাত্রীর রহস্য মৃত্যু ঝাড়গ্রামে, খুন নাকি আত্মহত্যা? খতিয়ে দেখছে পুলিশ

শেষ আপডেট: 23 September 2018 11:59

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: রবিবার সকালে ঝাড়গ্রামের গোলবান্ধী গ্রামের একটি পুকুর থেকে ভেসে ওঠে একটি। দেহ। নিমেষের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সীমা মাহাতো(১৪)। মৃতার মামা এসে দেহটি শনাক্ত করেছে। পুলিশ জানিয়েছে, শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল নবম শ্রেণির ছাত্রী সীমা। রবিবার সকালে উদ্ধার হয়েছে তাঁর দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়েছে সীমার দেহ। জানা গিয়েছে, সীমার বাড়ি ঝাড়গ্রাম জেলার দুধকুন্ডি গ্রাম পঞ্চায়েতের বারোডাঙ্গা গ্রামে। তার মা জয়ন্তী মাহাতো এবং বাবা লাল্টু মাহাতো দু'জনেই চাষের কাজ করেই দিন গুজরান করেন। অভাবের সংসার। মেয়েকে অভাব থেকে দূরে রাখতে মামারবাড়ি পাঠিয়ে দিয়েছিলেন জয়ন্তীদেবী। গোলবান্ধী গ্রামে মামারবাড়ি থেকে পড়াশোনা করত সীমা। এ দিকে সীমার মামা বিভূতিভূষণ মাহাতো জানিয়েছেন, শুক্রবার রাতে তাঁদের বাড়িতে ঢুকেছিল একজন অচেনা ছেলে। ধরা পড়ার পর বকাঝকা করে ছেলেটিকে ছেড়ে দেওয়া হয়। এরপর শনিবার সকাল থেকেই খঁজে পাওয়া যাচ্ছিল না সীমাকে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। ওই অজ্ঞাতপরিচয় ছেলেটির খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। সীমার মামারবাড়ির কেউ এই ঘটনায় জড়িত কিনা সেতাও খতিয়ে দেখছে পুলিশ। এমনকী আত্মহত্যার অনুমানও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেম ঘটিত কোনও কারণেই মৃত্যু হয়েছে সীমার। তবে তা খুন নাকি আত্মহত্যা সেটা সময়ই বলবে।

```