
শেষ আপডেট: 19 September 2018 17:32
মঙ্গলবার রাতে এমন ঘটনাই ঘটেছে বীরভূমের নানুরে। 'ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অন ডিউটি' এই বোর্ড লাগিয়ে ঘুরছিল একটি বলেরো এবং একটি মারুতি সুজুকি সুইফট গাড়ি। অভিযোগ, নানুরের বাসা পাড়া এলাকার কাছে রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি গাড়িকে দাঁড় করিয়ে টাকা নিচ্ছিল এই দু'টি গাড়ি।
সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল পুলিশের একটি পেট্রল কার। ঘটনাটি নজরে আসতেই তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় তারা। হাতেনাতে ১০ জনকে গ্রেফতার করেছে নানুর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ওই গাড়ি দুটিকেও। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে বলেরো গাড়িটি বীরভূমের ভূমি এবং ভূমি রাজস্ব দফতরের ভাড়ার গাড়ি ছিল। তবে সুইফট গাড়িটি সঙ্গে আপাতত কোনও সরকারি দফতরের যোগ পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ।