Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুলবুলে ক্ষতিপূরণ: ৪১৫ কোটি বরাদ্দ মোদীর, মমতা বললেন, মিথ্যে! ওটা ফণীর পরে দিয়েছিল

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বুলবল ঘূর্ণিঝড়ে বাংলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে উদাসীন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। ক্ষতিপূরণের জন্য এখনও ১ টাকাও দেয়নি। সে কথা বলার পর চব্বিশ

বুলবুলে ক্ষতিপূরণ: ৪১৫ কোটি বরাদ্দ মোদীর, মমতা বললেন, মিথ্যে! ওটা ফণীর পরে দিয়েছিল

শেষ আপডেট: 3 December 2019 10:09

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বুলবল ঘূর্ণিঝড়ে বাংলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে উদাসীন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। ক্ষতিপূরণের জন্য এখনও ১ টাকাও দেয়নি। সে কথা বলার পর চব্বিশ ঘণ্টাও কাটল না, কেন্দ্র জানিয়ে দিল, ক্ষতিপূরণের জন্য ৪১৪.৯০ কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে। বুলবুল ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গের পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছিল ওড়িশাতেও। প্রতিবেশী ওই রাজ্যে ক্ষতিপূরণের জন্য ৫৫২ কোটি টাকা বরাদ্দ করেছেন নরেন্দ্র মোদী সরকার। রাজ্যের বিপর্যয় মোকাবিলার জন্য কেন্দ্রের যে তহবিল রয়েছে তা থেকেই এই টাকা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বুলবুলের তাণ্ডবের পরের দিন সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। পরে দিল্লি থেকে একটি টিম এসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গিয়েছিল দিন পনেরো আগে। তার পরেই এই বরাদ্দ ঘোষণা করা হল।

আরও পড়ুন: বুলবুলের জন্য ১ টাকাও এখনও দেয়নি কেন্দ্র, দাবি মুখ্যমন্ত্রীর, রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা তৃণমূলের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি এদিন সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে জানান, “বুলবুল ঘূর্ণিঝড়ে বাংলায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে রাজ্য সরকার। অন্য দিকে ওড়িশা জানিয়েছে, তাদের রাজ্যে কোনও প্রানহাণি হয়নি। কিন্তু বুলবুল ঘূর্ণিঝড়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৮ লক্ষ আট হাজার মানুষ। এছাড়া সড়ক, সেতু-সহ পরিকাঠামোরও ক্ষতি হয়েছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথায়, বিপর্যয় মোকাবিলার উদ্দেশে আগেই পশ্চিমবঙ্গের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল তার মধ্যে ৪৪২ কোটি এখনও তাদের কাছে রয়েছে। একই ভাবে ওড়িশার কাছে রয়েছে ২৬৪ কোটি টাকা। তার অতিরিক্ত পশ্চিমবঙ্গ ও বাংলার জন্য যথাক্রমে ৪১৪.৯ ও ৫৫২ কোটি বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বিধানসভায় সাংবাদিকদের সামনে দাবি করেছেন, বুলবুল নয়, ফণীর পরে ওই টাকা দিয়েছে কেন্দ্র। কারণ ওড়িশায় তো বুলবুল হয়নি। মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি। পরে ডেরেক ও ব্রায়েন ব্যাখ্যা করে বলেন, "উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। এই ৪১৫ কোটি টাকাটা এপ্রিল মাসে পেয়েছে পশ্চিমবঙ্গ। এই টাকাটা ফণীর ১৫-২০ দিন পরে বিপর্যয় মোকাবিলা খাতে রুটিনমাফিক এসেছিল। তবে এটা ফণীর জন্য পাঠানো টাকা নয়। বুলবুলের জন্য তো নয়ই।" কিন্তু সে যাই হোক না কেন, কেন্দ্রের এই অনুদানে কোনও ভাবেই সন্তুষ্ট হবে না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তা আগেই বলে দেওয়া গিয়েছিল। কারণ, একে তো রাজ্যের দাবি যে ওড়িশার তুলনায় বাংলায় ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। দ্বিতীয়ত, রাজ্যের দাবি ছিল ফসলের যা ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে যে সংখ্যা বাড়িঘর ভেঙেছে তাতে ক্ষতিপূরণের জন্য ২৩ হাজার কোটি টাকা প্রয়োজন।

আরও পড়ুন: ব্যালন ডি’ওর পেলেন সেরা মহিলা ফুটবলার মেগান র‌্যাপিনো: বিপ্লবী, সমপ্রেমী, মাঠের বাইরেও অপ্রতিরোধ্য

এর আগে বাংলায় আয়লা ঘূর্ণিঝড়ে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছিল। তখন রাজ্যে ক্ষমতায় ছিলেন বামেরা। সে সময়ে কেন্দ্রে মনমোহন সিংহ সরকার আয়লার ক্ষতিপূরণের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল। তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বাজেট বক্তৃতায় সেই অনুদানের কথা ঘোষণা করেছিলেন। তবে পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য, আয়লার তুলনায় বুলবুল ঝড়ে ক্ষয়ক্ষতি কম হয়েছে। হতে পারে তা বিবেচনা করেই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করেছে কেন্দ্র। অন্যদিকে বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আগেই বলেছিলেন, “রাজ্য সরকার ইচ্ছা করে ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেখিয়েছে। ভোটের আগে ওই টাকা খয়রাতি করবে বলে”। বিজেপি মুখপাত্রের কথায়, সেই ইচ্ছাপূরণ না হওয়ায় তৃণমূল সমালোচনা করতেই পারে। কিন্তু মানুষও তো আর বোকা নয়।

```