Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষক নিয়োগ নিয়ে নতুন বিতর্ক জলপাইগুড়িতে, অভিযোগ স্বজনপোষণের

নিয়োগ ঘিরে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে জলপাইগুড়িতে। জেলার বামপন্থী শিক্ষক সংগঠন এবিপিটিএ জেলা সম্পাদক বিপ্লব ঝাঁর অভিযোগ, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষার অধিকার আইনকে (আরটিই অ্যাক্ট) বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল নেতারা ফের স্বজনপোষণ করেছেন।

শিক্ষক নিয়োগ নিয়ে নতুন বিতর্ক জলপাইগুড়িতে, অভিযোগ স্বজনপোষণের

শেষ আপডেট: 9 February 2024 13:59

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় প্রাথমিক শিক্ষক পদে ৯৫৩৩ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। জলপাইগুড়ি জেলায় রয়েছেন ১৩৯ জন চাকরি প্রার্থী। জেলা প্রাথমিক শিক্ষা সংসদে বৃহস্পতিবার থেকে কাউন্সেলিং শুরু হয়েছে।

কিন্তু এই নিয়োগকে ঘিরে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে জলপাইগুড়িতে। জেলার বামপন্থী শিক্ষক সংগঠন এবিপিটিএ জেলা সম্পাদক বিপ্লব ঝাঁর অভিযোগ, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষার অধিকার আইনকে (আরটিই অ্যাক্ট) বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল নেতারা ফের স্বজনপোষণ করেছেন। ইতিমধ্যে ই-মেলে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে অভিযোগ জানিয়েছেন তাঁরা।  

অভিযোগের উত্তরে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি স্বপন বসাক জানিয়েছেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না। জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লৈক্ষ্য মোহন রায়কে যোগাযোগ করলে তিনি এই অভিযোগকে 'ভিত্তিহীন' বলে দাবি করেছেন। একই সঙ্গে তাঁর বক্তব্য ছাত্র শিক্ষক অনুপাত (পিটিআর) মেনেই নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে।


```