Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

২০২০-তে ধর্মযুদ্ধ, কাকাবাবুও ফিরছেন টলিউডে

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯-এ দর্শকরা দেখেছেন নানা স্বাদের সিনেমা। চলচ্চিত্র জগতে সাড়া জাগিয়েছিলেন টলিউডের বহু পরিচালক। ২০২০-তেও হতাশ হবে না দর্শক মহল। আমজনতার মনোরঞ্জনের জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে একঝাঁক নতুন ছবি। আরও পড়ুন- ‘২০-তে আসছে বলিউডের এ

২০২০-তে ধর্মযুদ্ধ, কাকাবাবুও ফিরছেন টলিউডে

শেষ আপডেট: 31 December 2019 12:16

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯-এ দর্শকরা দেখেছেন নানা স্বাদের সিনেমা। চলচ্চিত্র জগতে সাড়া জাগিয়েছিলেন টলিউডের বহু পরিচালক। ২০২০-তেও হতাশ হবে না দর্শক মহল। আমজনতার মনোরঞ্জনের জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে একঝাঁক নতুন ছবি।
আরও পড়ুন- ‘২০-তে আসছে বলিউডের একডজন ব্লকবাস্টার, কপিল-আম্মার বায়োপিক-সহ চমক অনেক
একনজরে দেখে নেওয়া যাক কী কী ছবি আসতে চলেছে নতুন বছরে- ১। ধর্মযুদ্ধ- রাজ চক্রবর্তীর পরিচালনায় বড়পর্দায় আসছে 'ধর্মযুদ্ধ'। রয়েছেন টলিউডের বহু নামিদামি তারকা। শুভশ্রী ছাড়াও এ ছবিতে রয়েছেন পার্নো মিত্র, সোহম, স্বাতীলেখা সেনগুপ্ত এবং ঋত্বিক চক্রবর্তী। ভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে রাজের নতুন ছবি 'ধর্মযুদ্ধ'। ইতিমধ্যেই রিলিজ হয়েছে ছবির পোস্টার এবং টিজার। ছবি রিলিজ হবে ২০২০ সালের ২০ মার্চ। https://www.instagram.com/p/B4Z7-G3JX5M/ ২। ব্রহ্মা জানেন গোপন কম্মটি- অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় উইন্ডোজ প্রোডাকশনের হাত ধরে ২০২০ সালের মার্চ মাসে নারী দিবসে মুক্তি পাবে নতুন ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। পর্দায় মহিলা পুরোহিতের চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। এছাড়াও ছবিতে রয়েছেন সোহম মজুমদার। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'দৃষ্টিকোণ' এবং হিন্দি ছবি 'কবীর সিং'-এ কাজ করেছেন সোহম। ২০১৯ সালে নারী দিবসে উইন্ডোজের হাত ধরে রিলিজ হয়েছিল 'মুখার্জিদার বউ'। ব্যাপক সাফল্য পেয়েছিল সেই ছবি। এবার ফের নারী দিবসে নারীকেন্দ্রিক ছবি রিলিজ করতে চলছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশন। ৩। কাকাবাবুর প্রত্যাবর্তন- নতুন বছরে বড়পর্দায় ফিরছেন কাকাবাবু। সৌজন্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এর আগে মিশরের পিরামিডে রহস্যভেদ করেছেন কাকাবাবু। তারপর বরফের পাহাড়ে অভিযান চালিয়েছেন ইয়েতির খোঁজে। এবার আফ্রিকাতে প্রত্যাবর্তন হচ্ছে কাকাবাবুর। সঙ্গে রয়েছে সন্তু। নতুন বছরে মে-জুন মাসে কেনিয়ার মাসাইমারায় শুরু হবে শ্যুটিং। ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’---কাকাবাবুর এই গল্প নিয়েই এবার ছবি বানাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। Image result for কাকাবাবুর প্রত্যাবর্তন ৪। দ্বিতীয় পুরুষ- ২০২০ সাল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়েরই। একথা বলছেন অনেকেই। কারণ 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ছাড়াও এই বছরে রিলিজ হবে সৃজিতের আর একটি ছবি 'দ্বিতীয় পুরুষ'। ২০১১ সালে রিলিজ হয়েছিল 'বাইশে শ্রাবণ'। ৯ বছর পর পর্দায় ফিরছে ছবির সিক্যুয়েল 'দ্বিতীয় পুরুষ'। পুরনো কাস্টিংয়ের পাশাপাশি সিক্যুয়েলে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এবং ঋতব্রত মুখোপাধ্যায়। রিলিজ হয়েছে ছবির ট্রেলর। সকলের মধ্যে নজর কেড়েছেন অনির্বাণ। যেমন লুক, তেমনই ডায়লগ থ্রো----অভিনেতার পরম ভক্তরাও বলছেন এ কোন অনির্বাণ, চেনাই দায়। ৫। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী- দেবের প্রযোজনা সংস্থার হাত ধরে নতুন বছরে গরমে ছুটিতে আসতে চলেছে 'হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী'। পরিচালনায় রয়েছেন অনিকেত চট্টোপাধ্যায়। অভিনয়ে দেখা যাবে শ্বাশত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় ও আরও অনেককেই। Image result for হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী মুভি ৬। বিসমিল্লা- এই বছরই একগুচ্ছ পুরস্কার পেয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি 'কেদারা'। সঙ্গীত পরিচালক থেকে ছবি পরিচালনার জগতে এটাই ইন্দ্রদীপের প্রথম কাজ। আর প্রথম ছবিতেই বাজিমাত করেছেন তিনি। ২০২০-তে আসছে তাঁর দ্বিতীয় ছবি 'বিসমিল্লা'। শুভশ্রী এবং ঋদ্ধি সেন ছাড়াও 'কেদারা'-র মতো দ্বিতীয় ছবিতেও কৌশিক গঙ্গোপাধ্যায়কে কাস্ট করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ৭। বরুণবাবুর বন্ধু- রমাপদ চৌধুরীর কাহিনী ‘ছাদ’ অবলম্বনে ‘বরুণবাবুর বন্ধু’ ছবি বানিয়েছেন অনীক দত্ত। বরুণবাবুর চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবিতে তাঁর বড় বৌমা বিদীপ্তা চক্রবর্তী ও ছোটো বউমা অর্পিতা চট্টোপাধ্যায়। আগামী ১০ জানুয়ারি রিলিজ হবে ছবি। Image result for বরুণবাবুর বন্ধু ৮। আগন্তুক- ইন্দ্রদীপ দাশগুপ্তর আরও একটি ছবি আসতে চলেছে ২০২০-তে। প্রথম ছবি 'কেদারা' বিশেষ জুরি বিভাগে ইতিমধ্যেই জাতীয় পুরস্কার পেয়েছে। এবার পর্দায় ফের একসঙ্গে আবীর-সোহিনী জুটিকে ফিরিয়ে আনতে চলেছেন ইন্দ্রদীপ। তবে এবার আর ব্যোমকেশ-সত্যবতী নয় বরং নতুন চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারকে। খাস কলকাতায় রহস্যময়ভাবে খুন হচ্ছেন বৃদ্ধরা। এবার এই বিষয়কে নিয়েই থ্রিলার ছবি বানাতে চলেছেন ইন্দ্রদীপ। Image result for আগন্তুক আবীর-সোহিনী ৯। অসুর- পাভেলের পরিচালনায় ২০২০ সালের অন্যতম হেভিওয়েট ছবি 'অসুর'। ছবির ট্যাগলাইন শরতে নয় শীতে আসছে অসুর। ৩ জানুয়ারি রিলিজ হবে ছবি। রয়েছেন নুসরত-আবীর এবং জিৎ। কিগান মান্ডির চরিত্রে দেখা যাবে জিৎকে, যিনি পেশায় একজন চিত্রকর, শিল্পী, অন্য ঘরানা আর্টিস্ট। সুঠাম দেহ, ঘাড় ছাপিয়ে নেমে আসা লম্বা ঘন চুল, একমুখ দাড়ি, হাতে ধুনুচু----সব মিলিয়ে কমার্শিয়াল ছবির পয়লা নম্বর হিরো জিতের নতুন লুক দর্শক মহলে একেবারেই অচেনা। ট্রেলরে ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে দর্শক মহলে। তবে কিগান মান্ডির চরিত্রে জিৎ কী ক্যারিশমা বড়পর্দায় দেখান এখন সেদিকেই নজর সকলের। ১০।  ভূতপরী- ভূতেদের বায়োগ্রাফিই 'রেনবো জেলি' খ্যাত পরিচালক সৌকর্য ঘোষালের নতুন ছবি 'ভূতপরী'-র ইউএসপি। আর ভূতের চরিত্রে রয়েছেন অভিনেত্রী জয়া এহসান। এছাড়াও রয়েছে ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় ও আরও অনেকে। Image result for ভূতপরী

```