Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্নাতকে পর্যাপ্ত আসন খালি, রাজ্যের কলেজগুলোতে ফের শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া

দ্য ওয়াল ব্যুরো: এখনও খালি আছে বহু আসন, পর্যাপ্ত পরিমাণ পড়ুয়ারা এখনও ভর্তি হয়নি কলেজে। রাজ্যের প্রায় সব কলেজেই স্নাতক স্তরে পড়ুয়া ভর্তির চিত্র একই। তাই আবার করে ভর্তি প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিল রাজ্যের কলেজগুলো। স্নাতকে ভর্তি হওয়া

স্নাতকে পর্যাপ্ত আসন খালি, রাজ্যের কলেজগুলোতে ফের শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া

শেষ আপডেট: 29 September 2021 05:29

দ্য ওয়াল ব্যুরো: এখনও খালি আছে বহু আসন, পর্যাপ্ত পরিমাণ পড়ুয়ারা এখনও ভর্তি হয়নি কলেজে। রাজ্যের প্রায় সব কলেজেই স্নাতক স্তরে পড়ুয়া ভর্তির চিত্র একই। তাই আবার করে ভর্তি প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিল রাজ্যের কলেজগুলো। স্নাতকে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিলাপ করার প্রক্রিয়া বেশ কিছুদিন আগেই শেষ হয়েছিল বিভিন্ন কলেজে। কিন্তু দেখা গেছে, কলেজে যে পরিমাণ সিট আছে, তার অনেকটাই খালি। তাই আবার করে ভর্তি প্রক্রিয়া শুরু করার ভাবনা কলেগুলোর। পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হচ্ছে অনলাইন ব্যবস্থাপনা। ভোট পরবর্তী হিংসা: সুপ্রিম কোর্টে শুনানি নবান্নের মামলার মঙ্গলবার রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক কলেজেই তাদের বিভিন্ন শাখায় পর্যাপ্ত আসন খালি আছে। তারা ইচ্ছা করলে তাদের ভর্তির অনলাইন পোর্টাল পড়ুয়াদের জন্য উন্মুক্ত করতে পারে। এই ভর্তি প্রক্রিয়া আগামী ৮ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে বলেও জানানো হয়। যেসব কলেজ মনে করবে তারা আরও পড়ুয়া ভর্তি করার জন্য পর্যাপ্ত আসন তাদের কলেজে আছে তারা আবার করে ভর্তি প্রক্রিয়া শুরু করে আসন পূর্ণ করতে পারবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```