Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার কাঠগড়ায় গঙ্গার জল বণ্টনে ভারত-বাংলাদেশ চুক্তি, ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

দ্য ওয়াল ব্যুরো: মালদহ, মুর্শিদাবাদ, নদিয়ায় গঙ্গা-পদ্মার ভাঙন আটকাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে দীর্ঘ চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। তাতে তিনি বলেছেন, তিন জেলায় গ

মমতার কাঠগড়ায় গঙ্গার জল বণ্টনে ভারত-বাংলাদেশ চুক্তি, ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

শেষ আপডেট: 22 February 2022 09:55

দ্য ওয়াল ব্যুরো: মালদহ, মুর্শিদাবাদ, নদিয়ায় গঙ্গা-পদ্মার ভাঙন আটকাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে দীর্ঘ চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। তাতে তিনি বলেছেন, তিন জেলায় গঙ্গার ভাঙনে বিপুল পরিমাণ উর্বর জমি বিলীন হয়ে গেছে। গত পনেরো বছরে প্রায় এক হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, গঙ্গার জল বণ্টন নিয়ে ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ চুক্তির বিরূপ প্রভাব ফরাক্কা ব্যারেজের দু'প্রান্তে পড়েছে। প্রসঙ্গত, ওই চুক্তির সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন সংযুক্ত মোর্চার সরকার। ওই সরকারের অন্যতম চালিকা শক্তি ছিলেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। মূলত তাঁর উদ্যোগেই ওই চুক্তির সিদ্ধান্ত হয় এবং ঢাকায় চুক্তি স্বাক্ষরে ভারত সরকারের নেতৃত্ব দেন জ্যোতি বসুই। বর্তমান মুখ্যমন্ত্রীর বক্তব্য, ফারাক্কা ব্যারেজের দু'প্রান্তে গঙ্গা-পদ্মার ভাঙন রোধে ব্যারেজ কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ করেছে না। রাজ্য সরকার নিজেদের টাকার ভাঙন আটকানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবে বিপুল অর্থ প্রয়োজন। প্রধানমন্ত্রীকে এই পরিস্থিতিতে কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রককে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিতে আর্জি জানিয়েছেন। যাতে জীবন ও সম্পত্তি হানি আটকানো যায়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'               

```