Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরকীয়া করতে গিয়ে ধরা পড়ল সিভিক ভলান্টিয়ার! জামুড়িয়ায় পোস্টে বেঁধে গণধোলাই যুবককে

দ্য ওয়াল ব্যুরো: সিভিক ভলান্টিয়ারকে ‘আটক’ করল স্থানীয় মানুষজন। তারপর পোস্টে বেঁধে চলল দেদার গণধোলাই। শনিবার সাতসকালে এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ৯ নম্বর ওয়ার্ডের বোগড়া কলোনি এলাকায়। অভিযোগ কী? স্থানীয়দের অভিযোগ, ওই কলোনি এলাক

পরকীয়া করতে গিয়ে ধরা পড়ল সিভিক ভলান্টিয়ার! জামুড়িয়ায় পোস্টে বেঁধে গণধোলাই যুবককে

শেষ আপডেট: 18 July 2020 09:12

দ্য ওয়াল ব্যুরো: সিভিক ভলান্টিয়ারকে ‘আটক’ করল স্থানীয় মানুষজন। তারপর পোস্টে বেঁধে চলল দেদার গণধোলাই। শনিবার সাতসকালে এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ৯ নম্বর ওয়ার্ডের বোগড়া কলোনি এলাকায়। অভিযোগ কী? স্থানীয়দের অভিযোগ, ওই কলোনি এলাকার একটি বাড়ির ভদ্রলোক নাইট ডিউটিতে বেরিয়ে যাওয়ার পরেই তাঁর স্ত্রীর কাছে আসতেন এই সিভিক ভলান্টিয়ার। এটা বেশ কিছুদিন ধরে চলছিল বলে তাঁরা জানিয়েছেন। সারা রাত কাটিয়ে সকালে স্বামী ফেরার আগেই ফিরে যেতেন এই যুবক। কিন্তু এদিন হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পোস্টে বেঁধে চলে বেধড়ক মারধর। খবর পেয়ে বোগড়া কলোনি এলাকায় যায় জামুড়িয়া থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশকর্মীরা গিয়ে পোস্টে বাঁধা সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করতে গেলে স্থানীয়দের সঙ্গে তুমুল বচসা বাঁধে। ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। এরপর পরকীয়ায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, অনেক দিন ধরেই তাঁরা ওত পেতে ছিলেন। কখনও কখনও স্থানীয়দের চোখ এড়াতে কাক ডাকার আগেই ওই মহিলার বাড়ি ছেড়ে চলে যেতেন সিভিক ভলান্টিয়ার যুবক। ফলে রাতে ঢুকতে দেখলেও সকালে বেরোনোর সময় ধরতে পারতেন না স্থানীয়রা। কিন্তু এদিন আর ‘মিস’ হয়নি। তবে উত্তেজনার বশবর্তী হয়ে সকালে বোগড়া কলোনি এলাকায় এত লোক জড়ো হয়েছিলেন যে, সামাজিক দূরত্বের বিধি শিকেয় উঠেছিল বলে কেউ কেউ অভিযোগ করেছেন। অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। ফলে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন অনেকে। গত বছর পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। অনেকের বক্তব্য, শীর্ষ আদালতের সেই রায়ের পরেও জামুড়িয়ায় স্থানীয়রা যে ধরনের ঘটনা ঘটিয়েছেন তা উত্তর ও পশ্চিম ভারতের খাপ পঞ্চায়েতের কথা মনে করিয়ে দিয়েছে। তা ছাড়া তাঁদের আরও বক্তব্য, পশ্চিমবঙ্গে গণপিটুনি প্রতিরোধ আইন পাশ হয়েছে। সারা দেশের পরিস্থিতি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিধানসভায় সেই আইন পাশ করেছিলেন উনিশের লোকসভার কয়েক মাস পরেই। এখানে সিভিক ভলান্টিয়ারকে পোস্টে বেঁধে পিটিয়ে স্থানীয়রা সেই আইনও ভেঙেছেন। তাঁদের দাবি, পুলিশের উচিত এই ঘটনা যাঁরা জড়িত তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

```