Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুর্শিদাবাদের দুই সমকামী তরুণী হাইকোর্টে! প্রেমে বাধা নয়, রায় বিচারপতির

দ্য ওয়াল ব্যুরো : মুর্শিদাবাদের দুই সমকামী নারী ও তাঁদের রূপান্তরকামী আইনজীবীর পক্ষে সোমবার রায় দিল কলকাতা হাইকোর্ট। জানা গেছে, ওই দুই লেসবিয়ান পরস্পরকে ভালবাসতেন। তাঁদের বাড়ির লোক দু'জনের সম্পর্ক মেনে নিতে পারেনি। বাড়ির লোকের অত্যাচারে

মুর্শিদাবাদের দুই সমকামী তরুণী হাইকোর্টে! প্রেমে বাধা নয়, রায় বিচারপতির

শেষ আপডেট: 24 August 2021 06:51

দ্য ওয়াল ব্যুরো : মুর্শিদাবাদের দুই সমকামী নারী ও তাঁদের রূপান্তরকামী আইনজীবীর পক্ষে সোমবার রায় দিল কলকাতা হাইকোর্ট। জানা গেছে, ওই দুই লেসবিয়ান পরস্পরকে ভালবাসতেন। তাঁদের বাড়ির লোক দু'জনের সম্পর্ক মেনে নিতে পারেনি। বাড়ির লোকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দু'জন বহরমপুর থানায় অভিযোগ করেন। কিন্তু তারপরে পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। শেষে তাঁরা কলকাতা হাইকোর্টের সরকারি তালিকাভুক্ত রূপান্তরকামী আইনজীবী অংকনী বিশ্বাসের দ্বারস্থ হন। সেকথা জানতে পেরে দুই লেসবিয়ানের বাড়ির তরফে ওই রূপান্তরকামী আইনজীবীর বিরুদ্ধে এফআইআর করা হয়। তখন দুই লেসবিয়ান এবং রূপান্তরকামী আইনজীবী পালিয়ে বেড়াতে থাকেন। পরে তাঁরা কলকাতা হাইকোর্টে আবেদন করেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে অভিযোগ খারিজ করা হোক। বিচারপতি রাজ শেখর মান্থা সোমবার বলেন, তিনজনের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ বৈধ নয়। তাই তিনি নির্দেশ দিয়েছেন, দুই লেসবিয়ান ও রূপান্তরকামী আইনজীবীর বিরুদ্ধে বহরমপুর থানায় যে এফআইআর দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ খারিজ করতে হবে। পাশাপাশি তদন্তের সময় যে নথি আটক করা হয়েছে তাও ফিরিয়ে দিতে হবে পুলিশকে। দুই সমকামী সম্পর্কে কোনরকম বাধা সৃষ্টি করতে পারবেন না তাঁদের পরিবারের লোকেরা।

```