
শেষ আপডেট: 22 July 2019 08:37
পিটিয়ে মারা হয়েছে এই ব্যক্তিকেই।[/caption]
স্থানীয় সূত্রের খবর, এ দিন উনি সেজেছিলেন এক তরুণী মেয়ে। এমনিতেই ওই ব্যক্তির মানসিক ভারসাম্যের সমস্যা ছিল বলে জানিয়েছেন অনেকে। তার উপরে তিনি মেয়ে সেজে অন্য রকম অঙ্গভঙ্গি করায় তা নিয়ে শুরু হয় নানা কানাঘুষো। শুল্কাপাড়ায় আলোচনা চারিয়ে যায় দ্রুত, মেয়ে সেজে বাচ্চাদের ভুলিয়ে নিয়ে যেতে এসেছে ছেলেধরা।
হু হু করে ছড়িয়ে পড়ে গুজব। ফুঁসে ওঠেন স্থানীয়রা। বেধড়ক মারধর করে, মাথা থেঁতলে দেওয়া হয় তাঁর। কিছু পরে পুলিশ এসে উদ্ধার করে বহুরূপীকে হাসপাতালে নিয়ে গেয়ে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
পুলিশ জানিয়েছে, এর আগেও এক বার ছেলেধরা নিয়ে গুজব রটেছিল ডুয়ার্স জুড়ে। ইদানীং ফের, বেশ কিছু দিন ধরেই নতুন করে গুজব ছড়িয়েছে, ডুয়ার্সে নাকি ছেলেধরা ঘুরছে। শিশুরা নিখোঁজ হয়ে যাওয়ার গুজবও রোজ শোনা যাচ্ছে কোথাও না কোথাও থেকে। যদিও পুলিশের কাছে একটিও অভিযোগ জমা পড়েনি। কিন্তু তা না পড়লেওষ স্রেফ গুজবের জেরেই শুল্কাপাড়ায় মহিলা সেজে ওই পুরুরষকে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ দানা বাঁধে।
মালের এসডিপিও দেবাশিস চক্রবর্তী বলেন, "এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আজ পর্যন্ত এলাকায় শিশু নিখোঁদের কোনও ঘটনাই ঘটেনি। কেউ বলতে পারবে না, 'ছেলেধরা' কাউকে ধরে নিয়ে গেছে। সবটাই গুজব। কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে এই গুজব, হিংসা তৈরি করছে এলাকায়। সকলের কঠিন শাস্তি হবে, দোষীদের কাউকে ছাড়া হবে না।"
সেই সঙ্গে তিনি আরও জানান, গোটা এলাকায় টোটো করে এবং বাইকে করে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে আবারও। মানুষজনকে সতর্ক করা হচ্ছে মিথ্যে খবর ও গুজব চাউর না করতে। জানান, কেউ গুজব ছড়িয়েছে বলে জানা গেলে কঠোর পদক্ষেপ করা হবে প্রশাসনের তরফে।