Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার বিরুদ্ধে পুলিশ কেস ক'টি, হলফনামায় গোপনের অভিযোগ প্রিয়াঙ্কার

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur Bypoll) তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের পক্ষে তাঁর নির্বাচনী এজেন্ট সজল ঘোষ কম

মমতার বিরুদ্ধে পুলিশ কেস ক'টি, হলফনামায় গোপনের অভিযোগ প্রিয়াঙ্কার

শেষ আপডেট: 14 September 2021 14:19

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur Bypoll) তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের পক্ষে তাঁর নির্বাচনী এজেন্ট সজল ঘোষ কমিশনে এদিন অভিযোগ করেছেন, মমতা সব তথ্য দেননি। বিজেপির দাবি, নিজের বিরুদ্ধে কতগুলি পুলিশ কেস রয়েছে তার উল্লেখ করেননি। এটা তথ্য গোপনের সামিল বলে মত তাঁদের। হলফনামায় তৃণমূলনেত্রী উল্লেখ করেছেন,  গত আর্থিক বছরের তুলনায় চলতি আর্থিক বছরে তাঁর আয় বেড়েছে পাঁচ লক্ষ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয়  ১৫ লক্ষ ৪৭ হাজার ৮৪৫ টাকা। এখন তাঁর ব্যাঙ্কে রয়েছে  ১৩ লক্ষ ১১ হাজার ৫১২ টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা। তাঁর নামে কোনও বাড়ি, গাড়ি, চাষযোগ্য জমি এবং পৈতৃক সম্পত্তি নেই বলে হলফনামায় উল্লেখ করেছেন মমতা। তাঁর কোনও ঋণও নেই বলে জানিয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচন সহ একাধিক ইস্যু নিয়ে রোজই প্রায় কমিশনের দরজায় ঠকঠক করছেন শিশির বাজোরিয়ারা। তা ছাড়া বিজেপি শুরু থেকেই বোঝাতে চাইছে তারা ভবানীপুরকে কখনওই হারা আসন হিসেবে দেখছে না। বরং অঙ্ক কষে দেখাতে চাইছিল, নন্দীগ্রামে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব হয়েছে তেমন ভবানীপুরেও অসম্ভব নয়। ২০১৯-এর লোকসভায় তৃণমূল-বিজেপির ভোট ব্যবধান, সংখ্যালঘু ভোটের বিন্যাসের তথ্য তুলে গেরুয়া শিবির বোঝাতে চাইছে—যাহা নন্দীগ্রাম তাহাই ভবানীপুর। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```