Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইটাহারের তৃণমূল বিধায়কের মাথা চেয়ে পোস্টার, অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল বিধায়ক অমল আচার্যর মাথা চেয়ে পোস্টার পড়ল ইটাহারে। বিভিন্ন এলাকায় এই পোস্টার দেখা যায়। কিন্তু বেলা বাড়তেই সেই পোস্টার উধাও। তৃণমূল বিধায়কের অভিযোগ, আতঙ্ক তৈরি করতে বিজেপি-র লোকজনই এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছ

ইটাহারের তৃণমূল বিধায়কের মাথা চেয়ে পোস্টার, অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে

শেষ আপডেট: 3 August 2019 12:32

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল বিধায়ক অমল আচার্যর মাথা চেয়ে পোস্টার পড়ল ইটাহারে। বিভিন্ন এলাকায় এই পোস্টার দেখা যায়। কিন্তু বেলা বাড়তেই সেই পোস্টার উধাও। তৃণমূল বিধায়কের অভিযোগ, আতঙ্ক তৈরি করতে বিজেপি-র লোকজনই এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। যে পোস্টারগুলি পড়েছে তার নীচে লেখা ‘ইটাহার ব্লকের বঞ্চিত নাগরিকবৃন্দ।’ ঠিক একই কায়দায় কাটমানি নিয়েও এর আগে ইটাহারে পোস্টার পড়েছিল । সেখানে লেখা ছিল, চাকরি ও নানান সরকারি প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নাম করে অমল আচার্য-সহ একাধিক শাসক দলের নেতা কাটমানি  নিয়েছেন। অমলবাবু বলেন, “আমি যখন বছর পনেরো আগে পঞ্চায়েত প্রধান ছিলাম, তখনও লাল কালিতে আমার কাটা মাথা চেয়ে পোস্টার পড়ত এলাকায়। এখনও পড়ছে। যদি সত্যিই সাহস থাকে, তবে সামনাসামনি এসে আমার বিরুদ্ধে অভিযোগ করুক।” তিনি আরও বলেন, “আমি মানুষের কাজ করি। তাই অনেকে আমার ইমেজকে কলুষিত করার প্রচেষ্টা করছে।” তাঁর অভিযোগ, আগে সিপিএম হিংসার রাজনীতি করত। এখন সেটাই বিজেপি করছে। পালটা বিজেপি নেতা সুমন আচার্য বলেন, “বিজেপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠীই এই ঘটনা ঘটিয়েছে। সেটাকেই বিজেপি-র উপর চাপানো হচ্ছে।” ইটাহার থানায় মৌখিক অভিযোগ জানিয়েছেন বিধায়ক। পরে লিখিত অভিযোগ করা হবে বলেও জানিয়েছেন তিনি। কারা পোস্টার মারল, কী করেই বা তা উধাও হয়ে গেল এ নিয়ে ধন্দে রয়েছে পুলিশও। তবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

```