● ১৯৬৯ সালে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পান জ্যান টিনবারগেন ও ব়্যাগনার ফ্রিস। দেশের গতিশীল নকশা তৈরির জন্য এবং উন্নয়নের জন্য বিভিন্ন অর্থনৈতিক পদ্ধতির বিশ্লেষণ করে এই পুরস্কার পান তাঁরা।
● ২০১৯ সাল পর্যন্ত এই পুরস্কার ঘোষণা করা হয় ৫১বার। এখনও পর্যন্ত ৮৪ জন নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে অবদান রাখায়। ২৫ জন অর্থনীতিবিদকে এককভাবে এবং ১৯ বার যৌথ ভাবে এই পুরস্কার প্রদান করা হয়। ৭ বার তিন জন করে এই পুরস্কার পান।
আরও পড়ুন- নোবেল জিতেই অভিজিৎ বললেন, ভারতের অর্থনীতির মন্দগতি উদ্বেগজনক
● সবচেয়ে কম বয়সে অর্থনীতিতে নোবেল পান কেনেথ জে অ্যারো। ১৯৭২ সালে মাত্র ৫১ বছর বয়সে তিনি এই পুরস্কার পান। মার্কিন এই অর্থনীতিবিদ ছিলেন কল্যাণমূলক আধুনিক অর্থনীতির অন্যতম স্থপতি।
● ২০০৭ সালে ৯০ বছর বয়সে অর্থনীতিতে নোবেল পান রাশিয়ার অর্থনীতিবিদ লিওনিড হারউইকজ। তিনিই সবচেয়ে বয়স্ক অর্থনীতিবিদ, যিনি এই পুরস্কার পান।
আরও পড়ুন- অভিজিতের গর্বিত মা, বললেন ‘ও যা করতে চেয়েছে, তাতেই আমার সায় ছিল’
● অর্থনীতিতে প্রথম ও একমাত্র নোবেলজয়ী মহিলা ছিলেন এলিনর অস্ট্রম। ২০০৯ সালে অর্থনৈতিক প্রশাসন গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য যৌথভাবে অলিভার উইলিয়ামসানের সঙ্গে নোবেল পুরস্কার পান মার্কিন অর্থনীতিবিদ এলিনর অস্ট্রম। তাঁর পরে ফের মহিলা হিসেবে এই বার নোবেল পেলেন এস্থার ডাফেল।
● এখন পর্যন্ত অর্থনীতিতে মরণোত্তর নোবেল পাননি কেউ। মরণোত্তর নোবেল দেওয়ার বিষয়টি বাদ দিয়ে দেওয়া হয় ১৯৭৪ সালেই। তবে পুরস্কার ঘোষণার পরে কেউ মারা গেলে তাঁর পুরস্কার বহাল থাকবে বলে জানানো হয়। ১৯৭৪ সালের আগে মাত্র দু'বার মরণোত্তর নোবেল দেওয়া হয়েছিল। ১৯৬১ সালে শান্তিতে দাগ হ্যামারসোল্ড এবং ১৯৩১ সালে সাহিত্যে মরণোত্তর নোবেল পেয়েছিলেন এরিক অ্যালেক্স কালের্ফল্ডট।
আরও পড়ুন- নোবেলজয়ী এস্থার ডাফলো হতে চেয়েছিলেন ইতিহাসবিদ, প্রেমের হাত ধরে বদলে যায় লক্ষ্য
● দুই ভাই নোবেল পেয়েছেন এমন ঘটনাও আছে ইতিহাসে। ১৯৬৯ সালে অর্থনীতিতে প্রথম নোবেল পান জ্যান টিনবারগেন। এর চার বছর পর ১৯৭৩ সালে তাঁর ভাই নিকোলাস টিনবারগেন চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য নোবেল পুরস্কার পান।
● নোবেল লরিয়েট অর্থনীতিবিদের স্ত্রী-ও ফের নোবেল পুরস্কার পেয়েছেন, ইতিহাসে এমন ঘটনাও আছে। সুইডিশ অর্থনীতিবিদ গুনার মিরদাল ১৯৭৪ সালে অর্থনীতিতে নোবেল পান। অর্থনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক ঘটনার পারস্পরিক নির্ভরতার তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ এবং অর্থনৈতিক বৈষম্যের তাৎপর্যপূর্ণ বিশ্লেষণের জন্য নোবেল পুরস্কার পান মিরদাল। পরে ১৯৮২ সালে তাঁর স্ত্রী আলভা মিরদাল-ও শান্তিতে নোবেল পান। তিনিই প্রথম নারী, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।
আরও পড়ুন- বাঙালির গর্ব নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে চিনুন ১০ তথ্যে
● প্রথম বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন। ১৯৯৮ সালে দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের এই পুরস্কার লাভ করেন ভারতীয় এই অর্থনীতিবিদ।
● অর্থনীতিতে গত বছর (২০১৮) নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম ডি নরডাস ও পল এম রোমার। জলবায়ু পরিবর্তনকে দীর্ঘ মেয়াদে ম্যাক্রো ইকোনমিকসের সঙ্গে মিলিয়ে বিশেষ বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে উইলিয়াম ডি নরডাসকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আর পল এম রোমারকে এই পুরস্কার দেওয়া হয় প্রযুক্তিগত উদ্ভাবনকে দীর্ঘ মেয়াদে ম্যাক্রো ইকোনমিকসের সঙ্গে তাল মিলিয়ে বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে।


