Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী, সিলেবাসে তুলে ধরতে বৈঠক ব্রাত্যর, কথা স্কুল খোলা নিয়েও

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে নেতাজির পরাধীন ভারতে স্বাধীন সরকার গড়ার বিষয়টি সিলেবাসে আনার কথা বলেছিলেন। এবার তা নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা সিলেবাস কমিটিকে জানালেন শিক

নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী, সিলেবাসে তুলে ধরতে বৈঠক ব্রাত্যর, কথা স্কুল খোলা নিয়েও

শেষ আপডেট: 28 January 2022 18:08

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে নেতাজির পরাধীন ভারতে স্বাধীন সরকার গড়ার বিষয়টি সিলেবাসে আনার কথা বলেছিলেন। এবার তা নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা সিলেবাস কমিটিকে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার সিলেবাস কমিটির চেয়ারম্যান ও শিক্ষা দফতরের অন্যান্য অফিসারদের সঙ্গে বৈঠক সারে শিক্ষামন্ত্রী। আলোচনায় উঠে আসে একাধিক বিষয়। তার মধ্যেই নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীন ভারত গড়ার স্বপ্নকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়েও আলোচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী। তিনিই প্রথম পরাধীন ভারতে স্বাধীন সরকার গঠন করেছিলেন। এই বিষয়টা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে সেই বিষয় নিয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন শিক্ষামন্ত্রী। এই বিষয়টা কীভাবে সিলেবাসে ঢোকানো যায়, এটি সিলেবাসে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বা সময়কালীন কোনও প্রশ্ন আছে কি না, সে ব্যাপারটা সিলেবাস কমিটিকে বিবেচনা করে দেখতে বলেন তিনি। পাশাপাশি, স্কুল খোলার প্রসঙ্গেও শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন ব্রাত্য। স্কুল খোলা নিয়ে রাজ্যে একের পর এক মামলা দায়ের হচ্ছে। অভিভাবকদের মধ্যে অসন্তোষও বাড়ছে। কবে থেকে স্কুল খোলা যায়, টিকাকরণের প্রক্রিয়া কেমন এগোচ্ছে, কমবয়সীদের টিকাকরণ কতদূর ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। স্কুলের বিকল্প হিসেবে পাড়ায় পাড়ায় শিক্ষালয় তৈরির প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। এই ভাবনাকে কীভাবে বাস্তবায়িত করা যায় সে ব্যাপারে জোরকদমে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। কবে থেকে শিক্ষালয চালু করা যাবে, কীভাবে গোটা পরিকল্পনা স্থির হবে, কী প্রটোকল মানা হবে ইত্যাদি ব্যাপারেও এদিন আলোচনা করেন তিনি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```