বারাসাতে শাশুড়িকে কোপাল জামাই, ভোররাতে শুনশান রাস্তায় আক্রমণ
দ্য ওয়াল ব্যুরো: ভোরের আলোয় তখনও পরিষ্কার হয়নি চারপাশ। কাজের তাগিদে বেরিয়েছিলেন মহিলা। রাস্তাতেই তাঁর সামনে এসে দাঁড়ায় জামাই। মুখ চেপে অন্যত্র নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের কোপ মারে পরপর বেশ কয়েকবার। ছটফট করতে করতে একসময় নিথর হয়ে যান শাশুড়ি।
শেষ আপডেট: 18 October 2021 11:35
দ্য ওয়াল ব্যুরো: ভোরের আলোয় তখনও পরিষ্কার হয়নি চারপাশ। কাজের তাগিদে বেরিয়েছিলেন মহিলা। রাস্তাতেই তাঁর সামনে এসে দাঁড়ায় জামাই। মুখ চেপে অন্যত্র নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের কোপ মারে পরপর বেশ কয়েকবার। ছটফট করতে করতে একসময় নিথর হয়ে যান শাশুড়ি।
পুজো মিটতেই স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল, ঝুঁকি নিতে চাইছে না কলকাতা পুরসভা
ঘটনাটি ঘটেছে বারাসাতের (Barasat) আমডাঙার বোদাই গ্রামে। মৃতের নাম সন্ধ্যা কাহার। এদিন সকালে রোজকার মতোই কাজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন তিনি। পথে তাঁকে আটকায় তাঁর ছোট জামাই পলাশ কাহার। মুখ চেপে ধরে তাঁকে নিয়ে যায় নিজের দাদার বাড়িতে। তারপর তিন বার কোপ বসায় সে শাশুড়ির গলায়।
প্রতিবেশীদের অভিযোগ, বাড়ির ছোট জামাই পলাশ তার শালার থেকে টাকা নিয়ে জমি কিনে বাড়ি করে। কিন্তু সেই টাকা সে কিছুতেই আর ফেরত দিচ্ছিল না। তা নিয়েই চলছিল পারিবারিক বিবাদ। পলাশের সন্দেহ ছিল, তার শাশুড়ি নিজের মেয়েকে পলাশের বিরুদ্ধে উস্কানিমূলক পরামর্শ দিচ্ছে। তাই শাশুড়ির উপর ছিল তার অন্য আক্রোশ। সেই আক্রোশেরই বলি এদিন হয়ে হয়েছে সন্ধ্যা কাহারকে, জানিয়েছেন প্রতিবেশী ও আত্মীয়রা।
মৃতের মেয়ে অনিতা জানিয়েছেন, তাঁর স্বামীই কুপিয়ে খুন করেছে তাঁর মাকে। তারপর আবার শাশুড়িকে নিয়ে সে পৌঁছে গেছে বারাসাত হাসপাতালেও। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করলে হাসপাতাল থেকেই বেপাত্তা হয়ে যায় পলাশ কাহার। পুলিশ তার খোঁজ চালাচ্ছে। মৃতের পরিবারের তরফ থেকে আমডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'