Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনের ইদে নিস্তব্ধ নবাব নগরী মুর্শিদাবাদ, জনশূন্য এশিয়ার বৃহত্তম ইমামবাড়া

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ইদ মানেই গমগম করে সারা লালবাগ। ইমামবাড়া থেকে কাটরা মসজিদ হাজারদুয়ারিতে মানুষের থিকথিকে ভিড় আর আতর, গোলাপের গন্ধ। কিন্তু এবার ছবিটা অন্য। লকডাউনের ইদে নিস্তব্ধ, নিস্তরঙ্গ রইল নবাব নগরী। জনশূন্য এশিয়ার বৃহত্তম ইম

লকডাউনের ইদে নিস্তব্ধ নবাব নগরী মুর্শিদাবাদ, জনশূন্য এশিয়ার বৃহত্তম ইমামবাড়া

শেষ আপডেট: 25 May 2020 12:28

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ইদ মানেই গমগম করে সারা লালবাগ। ইমামবাড়া থেকে কাটরা মসজিদ হাজারদুয়ারিতে মানুষের থিকথিকে ভিড় আর আতর, গোলাপের গন্ধ। কিন্তু এবার ছবিটা অন্য। লকডাউনের ইদে নিস্তব্ধ, নিস্তরঙ্গ রইল নবাব নগরী। জনশূন্য এশিয়ার বৃহত্তম ইমামবাড়া। রমজান মাসের প্রথম দিন থেকে ইদের কাউন্টডাউন শুরু হয় এখানে। ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের ঘরে ফেরায় ইদের চাঁদ। এবার সেই ছবিটাই উধাও। করোনাভাইরাসের সংক্রমণ রোধে চতুর্থ দফার লকডাউন চলছে দেশজুড়ে। অনেক কিছুতে শর্ত সাপেক্ষে ছাড় দিলেও যে কোনও ধরনের ধর্মীয় জমায়েতে জারি রয়েছে কড়া নিষেধাজ্ঞা। ফলে মহল্লায় মহল্লায় নেই সেই উন্মাদনা। ঘরে থেকেই ইদ উদযাপন করছেন মানুষ। পবিত্র ইদের সকালের নামাজও হয়নি কোনও মসজিদে। অন্যবার শ্রমিকরা ইদের সময় ফেরেন হাতে পয়সা নিয়ে। নতুন পোশাক আর বিরিয়ানি-পোলাও-কোর্মা-সিমাই-লাচ্চায় জমে যায় ইদ। কিন্তু এবারের ছবিটা দৃশ্যতই করুণ। লকডাউনের ফলে জেলার বহু শ্রমিক আটকে রয়েছেন অন্য রাজ্যে। ভিটেয় থেকে ইদের চাঁদ দেখা হয়নি তাঁদের। যাঁরাও বা ফিরেছেন তাঁদের চোখে উৎসবের সুরমার বদলে রয়েছে আতঙ্ক, ভয়, অনিশ্চয়তা। কাঁধের ব্যাগে নতুন জামাকাপড়ের বদলে জায়গা নিয়েছে মেডিক্যাল চেকআপের রিপোর্ট। পকেটে নেই খুশির বোনাস। ভিন রাজ্য থেকে মুর্শিদাবাদে ফেরা শ্রমিকদের নিয়ে ভয়ে রয়েছে পরিবার। আতঙ্কে প্রতিবেশীরা। এই বুঝি না উপসর্গ দেখা যায়। এই না ধরা পড়ে পজিটিভ। রবিবার সন্ধেবেলা স্বাস্থ্য ভবন যে বুলেটিন দিয়েছিল সেই অনুযায়ী মুর্শিদাবাদে কোভিড আক্রান্তের সংখ্যা ৪৪। শনিবার থেকে রবিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন আট জন যাঁদের মধ্যে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। প্রশাসনের মধ্যে এ ব্যাপারে আশঙ্কা ছিলই। সেটাই যেন সত্যি হতে শুরু করেছে। সব মিলিয়ে সংক্রমণের ভয় আর লকডাউনের ফলে হাতে পয়সা না থাকা ইদের খুশিকে ম্লান করে দিয়েছে নবাব নগরীতে। একা দাঁড়িয়ে রয়েছে মুর্শিদ কুলি খাঁ কিংবা সিরাজের স্মৃতি বিজড়িত স্থাপত্যগুলো।

```