Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোবাইল দেব না, পুলিশকে ভরসা নেই, সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের বাবা

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল বা সিট তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা তদন্তপ্রক্রিয়া চালাবেন। কিন্তু রাজ্য পুলিশে ভরসা নেই বলে ফের দাবি

মোবাইল দেব না, পুলিশকে ভরসা নেই, সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের বাবা

শেষ আপডেট: 22 February 2022 05:36

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল বা সিট তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা তদন্তপ্রক্রিয়া চালাবেন। কিন্তু রাজ্য পুলিশে ভরসা নেই বলে ফের দাবি করলেন আনিসের বৃদ্ধ বাবা সালেম খান। তাঁর দাবি, পুলিশই মেরেছে আনিসকে। তাই পুলিশের ওপর ভরসা করা যাবে কেমন করে? সিবিআই-কে দিয়েই তদন্ত করানোর আবেদন করেছেন আনিসের বাবা। আনিস খানের মৃত্যুর পরে তিন দিন কেটে গেছে। এখনও ধরা পড়েনি অভিযুক্তরা। আনিসের বাবা বলছেন, পুলিশকে সবরকমভাবে সাহায্য করা হবে। কিন্তু সিবিআই-কে দিয়েই তদন্ত করানোর দাবি গোটা পরিবারের। বৃদ্ধ সালেমের বক্তব্য, ঘটনার দিন পুলিশের বেশেই এসেছিল আততাতীয়রা। তারা দুষ্কৃতী ছিল নাকি পুলিশ, তা জানা যায়নি এখনও। যদি পুলিশই এনকাউন্টার করে তাহলে তদন্তে ভরসা করা যাবে কেমন করে। পুলিশই মেরেছে, এদিকে তদন্তও পুলিশই করছে। আনিস খানের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলার আবেদন গ্রহণ করেছে। তবে ছাত্রনেতার মৃত্যুতে যা যা অভিযোগ উঠেছে তার সবটাই লিখিত আকারে পেশ করার নির্দশ দিয়েছে। আনিসের বাবা বলছেন, পুলিশ মোবাইল ও অন্যান্য নথি চেয়েছে। কিন্তু সেগুলো পুলিশের হাতে তুলে দিতে চায় না পরিবার। দাবি, সমস্ত নথি পেয়ে গেলে তা নয়ছয় হতে পারে। মোবাইলও পুলিশকে দিতে চান না বলেই জানিয়েছেন আনিসের বাবা। তাঁর অভিযোগ, পুলিশ সমস্ত নথি পেয়ে গেলে গোটা ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে। তাই নথি জমা করতে হলে তাঁরা আদালতেই করবেন। আনিসের মৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যে তোলপাড় পড়ে গিয়েছে। আইএসএফ ও বাম সংগঠনগুলির তদন্তের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠকে বলেছেন, আনিসের মৃত্যুর সঠিক তদন্ত হবে। আনিসের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখার জন্য মুখ্য সচিব, ডিজি ও সিআইডিকে নিয়ে স্পেশ্যাল ইনভেস্টিগেটিভ টিম তথা সিট গঠন করা হয়েছে। তাদের ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট দিতে হবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'               

```