Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন অমিতাভ, বিগ বি'র হাতে সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ ছিলেন অমিতাভ বচ্চন। তাই নির্দিষ্ট দিনে জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি বিগ বি। তাই রবিবার সন্ধ্যায় অমিতাভ বচ্চনের হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। হাজির ছিলেন স্ত

দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন অমিতাভ, বিগ বি'র হাতে সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি

শেষ আপডেট: 29 December 2019 13:32

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ ছিলেন অমিতাভ বচ্চন। তাই নির্দিষ্ট দিনে জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি বিগ বি। তাই রবিবার সন্ধ্যায় অমিতাভ বচ্চনের হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।Image হাজির ছিলেন স্ত্রী জয়া বচ্চন এবং ছেলে অভিষেক। পুরস্কার পেয়ে বিগ বি বলেন, "আমার নাম ঘোষণা হওয়ার পর ভেবেছিলাম তাহলে এটা কী সেই সঙ্কেত যার অর্থ যে অনেক কাজ করেছ ভাই, এবার বাড়ি বিশ্রাম নাও। তবে আমার এখনও বেশ কিছু কাজ সম্পূর্ণ করা বাকি আছে।" Image চলতি বছর সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, 'দাদাসাহেব ফালকে' পুরস্কার পেতে চলেছেন অমিতাভ বচ্চন। ২৪ সেপ্টেম্বর টুইট করে মন্ত্রী লেখেন, "এই প্রবাদপ্রতিম অভিনেতা প্রায় দুটো জেনারেশনকে অনুপ্রেরণা দিয়েছেন। তাঁদের বিনোদন করেছেন। এ বার দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন তিনি। সারা দেশ এই খবরে খুশি। আমার তরফ থেকে ওঁঁনাকে অনেক শুভেচ্ছা।" https://twitter.com/PrakashJavdekar/status/1176491780101017600 তবে গত ২২ ডিসেম্বর টুইট করে অমিতাভ জানান জ্বর হয়েছে তাঁর। চিকিৎসক জার্নি করার অনুমতি দেননি। তাই দিল্লিতে আয়োজিত ন্যাশনাল অ্যাওয়ার্ড সেরিমোনিতে উপস্থিত থাকতে পারবেন না তিনি। পাশাপাশি অমিতাভ এও বলেন এই ঘটনা তাঁর জন্য খুবই দুর্ভাগ্যের। https://twitter.com/SrBachchan/status/1208727507727339520 এবছর ২৫তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও শারীরিক অসুস্থতার কারণে হাজির থাকতে পারেননি বিগ বি। ওই ফিল্ম ফেস্টিভ্যালের ক'দিন আগেই মুম্বইয়ের নানাবতী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ। প্রথমে শোনা গিয়েছিল লিভারের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে সিনিয়র বচ্চনকে। তবে পরে হাসপাতাল সূত্রে জানা যায়, রুটিন চেক-আপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

```