Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রথযাত্রা ভণ্ডুল করতে 'মিথ্যে' রিপোর্ট ছিল, স্টিং-কে হাতিয়ার করে তোপ অমিত শাহর

দ্য ওয়াল ব্যুরো: ষোলোর ভোটের আগে একটি স্টিং অপারেশন হইচই ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। উনিশের ভোটের আগে ফের একটা স্টিং অপারেশন। আর তাকেই হাতিয়ার করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের স্টিং অপারেশনকে হাতিয়ার

রথযাত্রা ভণ্ডুল করতে 'মিথ্যে' রিপোর্ট ছিল, স্টিং-কে হাতিয়ার করে তোপ অমিত শাহর

শেষ আপডেট: 9 February 2019 12:49

দ্য ওয়াল ব্যুরো: ষোলোর ভোটের আগে একটি স্টিং অপারেশন হইচই ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। উনিশের ভোটের আগে ফের একটা স্টিং অপারেশন। আর তাকেই হাতিয়ার করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের স্টিং অপারেশনকে হাতিয়ার করে শনিবার পুণের সভা থেকে অমিত শাহ বলেন, “রথযাত্রা বাতিল করতে মমতার সরকার আদালতে যে গোয়েন্দা রিপোর্ট জমা দিয়েছিল, তার কোনো ভিত্তি নেই। পুরোটাই তৈরি করা।” সম্প্রতি ইন্ডিয়া টুডে একটি স্টিং অপারেশন করে। সর্বভারতীয় সংবাদমাধ্যটির দাবি, যাঁদের উপর স্টিং অপারেশনটি করা হয়, তাঁরা বাংলার বিভিন্ন জেলার আইবি আধিকারিক। সেখানে দেখা যাচ্ছে ওই আইবি আধিকারিকরা বলছেন, রথযাত্রার সময়ে যে সাম্প্রদায়িক উত্তেজনার রিপোর্ট দেওয়া হয়েছিল, তার কোনও বাস্তব ভিত্তি ছিল না। তাঁদের কথায়, উপর মহলের চাপেই ওই রিপোর্ট তৈরি করতে বাধ্য হয়েছিলেন তাঁরা। অনেক দিন ধরে প্রস্তুতির পরও বাংলায় রথযাত্রা করতে পারেনি বিজেপি। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে দু’বার করে ঘোরার পর সুপ্রিম কোর্টে যায় রথ মামলা। সেখানে বিচারপতির কাছে গোয়েন্দা রিপোর্টের কথা বলা হয় রাজ্যের তরফে। যে রিপোর্টে বলা হয়েছিল, রথযাত্রা হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন এমন জায়গা দিয়ে যাত্রা গেলে তৈরি হতে পারে উত্তেজনাও। রাজ্যের তরফে আদালতকে জানানো হয়েছিল, বিজেপি-র রথযাত্রা মানে সেখানে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরাও যোগ দেবেন। ফলে ধর্মীয় উত্তেজনা তৈরি হলে তা সামলানো মুশকিল। আগের দিন পশ্চিম উত্তরপ্রদেশের মুজফর নগর থেকে সিবিআই-রাজ্য সরকার যুদ্ধ নিয়ে তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছিলেন শাহ। এ দিন সুদূর মহারাষ্ট্র থেকে গোয়েন্দা রিপোর্ট নিয়ে মমতার বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন তিনি। সন্দেহ নেই বাংলায় এসেও এ ব্যাপার ঝড় তুলতে চাইবেন শীর্ষ বিজেপি নেতারা। কিন্তু গোয়েন্দা রিপোর্ট কি সত্যিই চাপ দিয়ে বানানো? সত্যিই কি এমন কোনও ভিত্তি ছিল না? এ ব্যাপারে দ্য ওয়াল-এর তরফে যোগাযোগ করা হয়েছিল রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এবং এডিজি (আইন শৃঙ্খলা) অনুজ শর্মার সঙ্গে। ফোনে না পাওয়া গেলেও দুই শীর্ষ পুলিশ কর্তাকে হোয়াটসঅ্যাপ করা হয়। তাঁরা সেই টেক্সট দেখলেও শনিবার সন্ধে পর্যন্ত কোনও জবাব দেননি। জবাব পেলে এই প্রতিবেদনে তা আপডেট করা হবে।

```