Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

অক্ষয় কুমারের পারিশ্রমিক চমকে ওঠার মতো, একমাত্র ভারতীয় তারকা হিসেবে নাম উঠল ফোর্বস-এ

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দুটি ছবি মুক্তি পেয়েছে যাঁর। এক, কিয়ারা আডবাণীর বিপরীতে লক্ষ্মী এবং অন্যটি টয়লেট: এক প্রেম কথা। আর তাতেই বাজিমাত করলেন অক্ষয় কুমার। ফোর্বস ম্যাগাজিনের সমীক্ষায় বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় এক

অক্ষয় কুমারের পারিশ্রমিক চমকে ওঠার মতো, একমাত্র ভারতীয় তারকা হিসেবে নাম উঠল ফোর্বস-এ

শেষ আপডেট: 18 December 2020 02:00

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দুটি ছবি মুক্তি পেয়েছে যাঁর। এক, কিয়ারা আডবাণীর বিপরীতে লক্ষ্মী এবং অন্যটি টয়লেট: এক প্রেম কথা। আর তাতেই বাজিমাত করলেন অক্ষয় কুমার। ফোর্বস ম্যাগাজিনের সমীক্ষায় বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় একমাত্র ভারতীয় তারকা হিসেবে ঠাঁই পেয়েছেন অক্ষয় কুমার। করোনা পরিস্থিতিতেও এত টাকা পারিশ্রমিক অক্ষয় পেয়েছেন যে বিশ্বের ১০০ তারকার মধ্যে ৫২তম স্থান পেয়েছেন তিনি। পারিশ্রমিকের অঙ্ক অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে। কত? ৪৮.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫৬ কোটি টাকা চলতি বছরে আয় করেছেন বলিউডের খিলাড়ি। ফোর্বস ম্যাগাজিনের এই তালিকায় এক ও দুই নম্বর স্থান দখল করেছেন হলিউড তারকা কেইলি জেনার এবং কেনি ওয়েস্ট নিজের ফ্যাশন ব্র্যান্ডের ৫১ শতাংশ শেয়ার বিক্রি করে ৫৯০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪,৩০০ কোটি টাকা আয় করেছেন কেইলি জেনার। তাঁর থেকে অনেক কম আয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কেনি ওয়েস্ট। প্রখ্যাত জুতো কোম্পানির ডিল সই করে তিনি পেয়েছেন ১৭০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১,২০০ কোটি টাকা। ১৯৯১ সালে ‘সওগন্ধ’ ছবিতে অভিষেক হয়েছিল অক্ষয়ের। বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, অ্যাকশন হিরোর পরিচিতি পেয়েছিলেন। ব্যক্তিগত জীবনের মার্শাল আর্টের শিক্ষাকে অভিনয় জীবনে পুরদস্তুর কাজে লাগিয়েছেন অক্ষয় কুমার। তবে সময়ের সঙ্গে নিজেকে অন্য আঙ্গিকেও ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা।

```