Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধুতি পরে নোবেল গ্রহণ, অভিজিৎই প্রথম বাঙালি

দ্য ওয়াল ব্যুরো: তাঁর নাম নোবেলজয়ী হিসেবে ঘোষণা হওয়ার পর তিনি কতটা বাঙালি তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ভারতীয় সময় মঙ্গলবার রাতে যখন স্টকহোমের কনসার্ট হলে নোবেল পুরস্কার নিলেন, তখন তৈরি হয়ে গেল অন্য এক ইতিহা

ধুতি পরে নোবেল গ্রহণ, অভিজিৎই প্রথম বাঙালি

শেষ আপডেট: 11 December 2019 10:36

দ্য ওয়াল ব্যুরো: তাঁর নাম নোবেলজয়ী হিসেবে ঘোষণা হওয়ার পর তিনি কতটা বাঙালি তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ভারতীয় সময় মঙ্গলবার রাতে যখন স্টকহোমের কনসার্ট হলে নোবেল পুরস্কার নিলেন, তখন তৈরি হয়ে গেল অন্য এক ইতিহাস। এই প্রথম কোনও বাঙালি নোবেল পুরস্কার গ্রহণ করলেন ধুতি আর পাঞ্জাবি পরে। শুধু অভিজিৎবাবু নন। তাঁর স্ত্রী এস্থার ডাফলোও নোবেল নিলেন শাড়ি পরে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন ১৯১৩ সালে। কিন্তু নোবেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিশ্বকবি। তারপর বাঙালি হিসেবে নোবেল পেয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষক অমর্ত্য সেন। তিনি নোবেল নিয়েছিলেন একেবারে পশ্চিমী পোশাকেই। অধ্যাপক সেনের পরনে ছিল স্যুট। বাংলাদেশের মহম্মদ ইউনুস পাঞ্জাবি পরলেও, ধুতি পরেননি। আর এখানেই অন্য রেকর্ড তৈরি হয়ে গিয়েছে নোবেলমঞ্চে। অর্থনীতিতে এ বার তিনজন নোবেল পেয়েছেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই নোবেল পেয়েছেন তাঁর স্ত্রী এস্থার ডাফলো এবং মাইকেল ক্রেমার। মহারাষ্ট্রের ধুলেতে জন্ম অভিজিৎবাবুর। কলকাতার সাউথ পয়েন্ট স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন তিনি। তারপর স্নাতকোত্তর পাশ করেন দিল্লির জেএনইউ থেকে। এরপর চলে যান হার্ভার্ডে পড়তে। সেই সময় থেকেই দেশের বাইরে এই অধ্যাপক। তবে এখনও শিকড়ের টান ভোলেননি। তা বুঝিয়ে দিলেন নোবেল মঞ্চের পোশাকেও।

```