Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বারাসত জেলা আদালতে দুপুর ২টোর পর শুনানি শুরু রাজীব মামলার

দ্য ওয়াল ব্যুরো : বারাসতের জেলা জজের আদালতে গৃহিত হল রাজীবকুমারের আগাম জামিনের মামলা। দুপুর দুটোর পর শুরু হবে এই মামলার শুনানি। আজ সকালে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন নিয়ে বারাসত আদালতের স্পেশাল কোর্টে যান তাঁর আইনজীবীরা। কিন্তু স্পেশাল

বারাসত জেলা আদালতে দুপুর ২টোর পর শুনানি শুরু রাজীব মামলার

শেষ আপডেট: 17 September 2019 05:50

দ্য ওয়াল ব্যুরো : বারাসতের জেলা জজের আদালতে গৃহিত হল রাজীবকুমারের আগাম জামিনের মামলা। দুপুর দুটোর পর শুরু হবে এই মামলার শুনানি। আজ সকালে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন নিয়ে বারাসত আদালতের স্পেশাল কোর্টে যান তাঁর আইনজীবীরা। কিন্তু স্পেশাল কোর্টের এই আবেদন শোনার এক্তিয়ার নেই বলে জানিয়ে দেন বিচারক। স্বভাবতই ধাক্কা খান তাঁরা। পরে জেলা জজ আদালতে গোপাল হালদার, রাজীব ঝা সহ তিন আইনজীবীর উপস্থিতিতে রাজীব কুমারের জামিনের আবেদন দাখিল করা হয়। জেলাজজের আদালতে এই মামলার শুনানি করা যাবে কি না তা নিয়ে ধোঁয়াশা ছিল প্রাথমিক অবস্থায়। কিন্তু পরে মামলা গৃহিত হয়। সারদা মামলায় শুক্রবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ তুলে নেয় কলকাতা হাইকোর্ট। ওই বিকেলেই রাজীবের ৩৪ নম্বর পার্ক স্ট্রিটের ঠিকানায় গিয়ে নোটিস দিয়ে আসে সিবিআই। বলা হয়, শনিবার সকাল ১০টার মধ্যে সিজিও কমপ্লেক্সে পৌঁছতে। কিন্তু যাননি রাজীব। তদন্ত এজেন্সির অফিসাররা বিকেল পর্যন্ত অপেক্ষা করে ফিরে যান নিজাম প্যালেসে।

```