Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উত্তেজনা থামছে না ভাটপাড়ায়, জারি থাকবে ১৪৪ ধারা

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টা ধরে দফায় দফায় অশান্তি হচ্ছে ভাটপাড়ায়। রবিবার ছিল ভাটপাড়া বিধানসভার উপ নির্বাচন। সে দিন বেলা গড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। অশান্তি জারি থাকে সোমবার সকালেও। দীর্ঘক্ষণের জন্য অবরোধ হয় কাঁকিনাড়া রেল স্টেশনে। বহুক্

উত্তেজনা থামছে না ভাটপাড়ায়, জারি থাকবে ১৪৪ ধারা

শেষ আপডেট: 20 May 2019 07:06

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টা ধরে দফায় দফায় অশান্তি হচ্ছে ভাটপাড়ায়। রবিবার ছিল ভাটপাড়া বিধানসভার উপ নির্বাচন। সে দিন বেলা গড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। অশান্তি জারি থাকে সোমবার সকালেও। দীর্ঘক্ষণের জন্য অবরোধ হয় কাঁকিনাড়া রেল স্টেশনে। বহুক্ষণ বন্ধ থাকে শিয়ালদহ-কৃষ্ণনগর মেন লাইনের পরিষেবা। নাজেহাল হন নিত্যযাত্রীরা। বেলা বাড়লে ফের উত্তেজনার পারদ ওঠে তুঙ্গে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে আপাতত ভাটপাড়ায় ১৪৪ ধারা জারি থাকছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ দিকে ভাটপাড়ায় শান্তি ফেরাতে সেনা নামানোর দাবি জানালেন অর্জুন সিং। আজই নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে এই দাবি জানাচ্ছেন তিনি। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের কাছেও চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে শনিবার রাত থেকেই তেতে ওঠে ভাটপাড়া। বোমা গুলিতে সন্ত্রাসের মুক্তাঞ্চল হয়ে ওঠে গোটা এলাকা। রবিবারও দিনভর সেই সন্ত্রাসেরই সাক্ষী ছিলেন এখানকার মানুষ। মুড়িমুড়কির মতো বোমা, গুলি, জনতাকে ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনীর দফায় দফায় লাঠিচার্জে কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। সন্ধ্যায় ভোটপর্ব মিটলেও পরিস্থিতির এতটুকু উন্নতি হয়নি। বরং তারপরেও চলে বোমাবাজি। নির্বিচারে বাড়ি ও দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ। পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগে সোমবার সকালে দীর্ঘক্ষণ কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ করেন এলাকার বাসিন্দারা। পরে রেল পুলিশের বিশাল বাহিনী গিয়ে অবরোধ হটিয়ে দিলে শিয়ালদা-রানাঘাট শাখায় রেল চলাচল স্বাভাবিক হয়। তবে গোটা এলাকায় উত্তেজনা কমেনি। এখনও চলছে বোমা গুলির লড়াই। ভাটপাড়া বিধানসভায় এ বার মুখোমুখি লড়াই সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং এর ছেলে পবনের সঙ্গে তৃণমূল প্রার্থী মদন মিত্রের। গতকাল ভোটের দিন মদন মিত্র যখন বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছিলেন সেই সময় বেশ কয়েকবার বুথে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। এরপরেই শুরু হয় ব্যাপক বোমাবাজি। অশান্তির খবর শুনে ছেলেকে নিয়ে কিছু জায়গায় অর্জুন সিংও পৌঁছে যান। ততক্ষণে তেতে উঠেছে গোটা এলাকা। বোমা পড়ছে লাগাতার। কাঁকিনাড়া স্টেশন লাগোয়া রাস্তাগুলিতে শুরু হয়ে যায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ। বাদ যায়নি পুলিশের গাড়িও। সন্ধের পর ভাটপাড়া ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ঘোষ পাড়া রোড, কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন চালতা রোড চত্বরে জারি থাকে বোমাবাজি। ভাঙচুর ও লুঠতরাজ চালানোর অভিযোগ ওঠে বহিরাগত দুস্কৃতীদের বিরুদ্ধে। সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর জখম হন আধাসেনা বাহিনীর তিনজন জওয়ান। জখম হয়েছেন দুটি রাজনৈতিক দলের কর্মী সমর্থক সহ প্রায় ৫০ জন। এলাকায় উত্তেজনা থাকায় জারি করা হয় ১৪৪ ধারা। রাতভর তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ২০ জনকে গ্রেফতার করে। সকাল হতেই ফের কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করে অবরোধ তুলে দিলেও শান্তি ফেরেনি এখনও। সংঘর্ষ- বোমাবাজিতে আতঙ্কের প্রহর গুনছেন গোটা এলাকার মানুষ। এই পরিস্থিতিতেই এলাকায় শান্তি ফেরাতে সেনা নামানোর দাবি জানালেন অর্জুন সিং।

```