Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইছামতীর জলে ভাসছে সদ্যোজাতের দেহ! দৃশ্য দেখে আঁতকে উঠলেন শ্মশানযাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শ্মশানঘাটের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতিতে ভাসছে সদ্যোজাতের মৃতদেহ (Newborn Dead Body)! এই ঘটনা দেখে আঁতকে উঠলেন শ্মশানযাত্রীরা। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় বনগাঁয় (Bongaon)। রবিবার সকালে খয়রামারি শ্মশ

ইছামতীর জলে ভাসছে সদ্যোজাতের দেহ! দৃশ্য দেখে আঁতকে উঠলেন শ্মশানযাত্রীরা

শেষ আপডেট: 13 August 2023 13:33

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শ্মশানঘাটের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতিতে ভাসছে সদ্যোজাতের মৃতদেহ (Newborn Dead Body)! এই ঘটনা দেখে আঁতকে উঠলেন শ্মশানযাত্রীরা। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় বনগাঁয় (Bongaon)।

রবিবার সকালে খয়রামারি শ্মশানঘাটে দেহ দাহ করতে এসেছিলেন কয়েকজন। তাঁরা দেখেন, পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতিতে ভাসছে একটি সদ্যোজাতের দেহ (Newborn Dead Body)। তড়িঘড়ি তাঁরা পুলিশ ডাকেন। দেহটি পুলিশ উদ্ধার করার পর জানা যায়, দেহটি এক শিশু কন্যার।

বনগাঁ ঢাকা পাড়ার বাসিন্দা রাজু মৃধা জানান, ‘দাদু মারা যাওয়ায় শ্মশানে দেহ দাহ করতে এসেছিলাম। সেই সময় দেখি নদীতে কিছু ভাসছে। প্রথমে পুতুল ভেবে ভুল করেছিলাম। তারপর সামনে গিয়ে দেখি একটি শিশুর দেহ, উবু হয়ে ভাসছে। আমরা তোলার সাহস পাইনি। তাই পুলিশে খবর দিই। পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে।‘ রাজুবাবু দাবি, কেউ বা কারা এই সদ্যোজাতের মৃতদেহ এখানে ভাসিয়ে দিয়ে চলে গেছে। বিষয়টির সঠিক তদন্ত করুক পুলিশ।

ইন্দ্রজিৎ বারুরি জানিয়েছেন, পুলিশ শিশুটিকে উদ্ধার করার পর দেখে মনে হয়েছে শিশুটির বয়স এক কিংবা দুদিন হবে। আপাতত পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন: পরিত্যক্ত বাড়ির বারান্দায় পড়ে কাঁদছে সদ্যোজাত! খবর পেয়েও দেরি করে গেল পুলিশ


```