Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মুখে মল আটকে সদ্যোজাতের মৃত্যু! বিতর্কে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল

হাসপাতাল যেন ভূতুড়ে বাড়ি! নার্স, চিকিৎসক স্বাস্থ্যকর্মী পর্যাপ্ত নয়। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের এমন অব্যবস্থার চিত্র প্রকট হল একটি ঘটনায়। মুখে মল আটকে জন্মের কয়েক মুহূর্তের মধ্যে মৃত্যু হল এক সদ্যোজাত শিশুপুত্রের। শিশুর পরিবারের অভিযোগ, ডাক্তার, নার্স ডেকেও কারও দেখা পাননি তাঁরা। 

মুখে মল আটকে সদ্যোজাতের মৃত্যু! বিতর্কে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল

শেষ আপডেট: 17 November 2023 19:51

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: হাসপাতাল যেন ভূতুড়ে বাড়ি! নার্স, চিকিৎসক স্বাস্থ্যকর্মী পর্যাপ্ত নয়। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের এমন অব্যবস্থার চিত্র প্রকট হল একটি ঘটনায়। মুখে মল আটকে জন্মের কয়েক মুহূর্তের মধ্যে মৃত্যু হল এক সদ্যোজাত শিশুপুত্রের। শিশুর পরিবারের অভিযোগ, ডাক্তার, নার্স ডেকেও কারও দেখা পাননি তাঁরা। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভেন্টিয়ার বাসিন্দা নুরিনা পরভিনের প্রসব যন্ত্রণা শুরু হয়। আত্মীয়রা অ্যাম্বুল্যান্স ডেকে তাঁকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। 

প্রসূতির আত্মীয়দের অভিযোগ, হাসপাতালে ভর্তি নেওয়া হলেও ডাক্তারের দেখা মেলেনি। এদিকে নুরিনা যন্ত্রণায় কাতরাতে থাকেন। অবশেষে প্রসূতি বিভাগের বেডেই তিনি পুত্রসন্তানের জন্ম দেন। এরপরেও হাসপাতালে নার্স বা ডাক্তারদের খুঁজে পাওয়া যায়নি। ফলে ওই ভাবেই মা ও সন্তান দুজনেই পড়েছিল। অবশেষে মুখে মল আটকে মারা যায় ওই সদ্যোজাত। 

এই ঘটনার পর থেকে বিতর্কের কেন্দ্রে ধূপগুড়ি হাসপাতাল। কর্তব্যের গাফিলতির অভিযোগ উঠেছে স্বাস্থ্যকর্মী থেকে আয়াদের বিরুদ্ধে। অভিযোগ, প্রসূতি বিভাগের পাশে থাকা নার্সিং স্টেশনে কোনও স্বাস্থ্যকর্মীকে পাওয়া যায়নি। এমনকী কেন এমন ঘটনা ঘটল জানতে চাওয়া হলে আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। 

নুরিনার শ্বশুরের অভিযোগ, ''যন্ত্রণায় কাতরাচ্ছিল বৌমা, নার্সদের ডাকছিল। কেউ কোনও সাড়া দিচ্ছিল না। অথচ নার্সরা নিজেরা চা খেতে খেতে গল্পে মত্ত ছিল ওই সময় । আমাদের সঙ্গেই উলটে খারাপ ব্যবহার করলেন ওঁরা।” 

যদিও কর্তব্যে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন নার্স ও  চিকিৎসকরা।


```