Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নরম রোদে স্বাগত জানাবে চিতাবাঘ থেকে কুমির, উত্তরবঙ্গের নতুন চিড়িয়াখানায় ঘুরে আসুন এই শীতে

এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশেষ করে রসিক বিল, এক অন্য অভিজ্ঞতা দেবে আপনাকে।

নরম রোদে স্বাগত জানাবে চিতাবাঘ থেকে কুমির, উত্তরবঙ্গের নতুন চিড়িয়াখানায় ঘুরে আসুন এই শীতে

নিজস্ব ছবি

শেষ আপডেট: 4 January 2025 19:36

রিয়া দাস

এটা ঘুরে বেড়ানোর আদর্শ মরসুম। আর ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে, বাঙালির তালিকায় চিড়িয়াখানা থাকবে না তা হয় না সাধারণত। রাজ্যের দুটি প্রধান চিড়িয়াখানা— উত্তরবঙ্গের দার্জিলিং এবং দক্ষিণবঙ্গের কলকাতার আলিপুর চিড়িয়াখানা অনেকেরই ঘোরা। এছাড়াও যদি কোনও চিড়িয়াখানার সন্ধানে থাকেন তাহলে নতুন গন্তব্য অপেক্ষা করছে কোচবিহারে। শান্ত এই জায়গা রাজ্যের দ্বিতীয় মিনি জু। এখানে এলেই চিতা বাঘ, চিতল হরিণ, কুমির, ঘড়িয়াল, মেছো বিড়ালের ও পাশাপাশি ৫ প্রজাতির টিয়া, অজগরের দেখা মিলবে। শুধু তাই নয়, পরিযায়ী পাখিরাও প্রতিবছর ভিড় করে। 

এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশেষ করে রসিক বিল, এক অন্য অভিজ্ঞতা দেবে আপনাকে।

শীত পড়েছে। পৌষের মিঠে রোদ মেখে এখন রসিক বিলে ভিড় করতে শুরু করেছেন অনেকেই। চিতা কুমির, হরিণ দেখে কচিকাঁচারও বেশ খুশি। বনদফতর জানিয়েছে, পর্যটক টানতে রসিক বিলকে ঢেলে সাজিয়েছে তারা। জুয়ের ভেতরে ঝুলন্ত সেতু, সেলফি জোনও রয়েছে। এমনকী এই মিনি জুর একপাশেই রয়েছে হোমস্টেও। আগাম বুকিং করলে সেখানে রাতও কাটাতে পারবেন পর্যটকরা।

কোচবিহারের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় বলেন, 'আশা করছি পরিযায়ী পাখিদের সংখ্যা বাড়বে এবার। শুধু সংখ্যা নয়, বৈচিত্রও থাকবে প্রজাতির ক্ষেত্রে।'

ছুটি নিয়ে নিরিরিলি এই জায়গায় ঘুরে আসলে মন ভালো হয়ে যাবে আপনারাও। 


```