Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মালদায় শুভেন্দু অধিকারীর হলুদ-গেরুয়া ব্যানার! চক্রান্ত বলে দাবি তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো, মালদা: শিলিগুড়ির পরে এবার মালদা। এ শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে আচমকাই হলুদ-গেরুয়া রঙিন ব্যানারে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর পোস্টার নিয়ে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। দিন কয়েক আগেই শিলিগুড়ি শহরে কে বা কারা

মালদায় শুভেন্দু অধিকারীর হলুদ-গেরুয়া ব্যানার! চক্রান্ত বলে দাবি তৃণমূলের

শেষ আপডেট: 8 November 2020 11:50

দ্য ওয়াল ব্যুরো, মালদা: শিলিগুড়ির পরে এবার মালদা। এ শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে আচমকাই হলুদ-গেরুয়া রঙিন ব্যানারে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর পোস্টার নিয়ে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। দিন কয়েক আগেই শিলিগুড়ি শহরে কে বা কারা সর্বত্র সেঁটে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর পোস্টার। ঘটনায় ধন্দে পড়ে গিয়েছিল খোদ তৃণমূল। এরপর, আজ রবিবার সকাল হতেই সাধারণ মানুষের চোখে পড়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর রংচঙে পোস্টারটি। এর পরেই শোরগোল শুরু হয়ে যায় শহর জুড়ে। বহু মানুষ ভিড় করতে থাকেন মালদা শহরের ওই এলাকায়। তবে এই পোস্টারে দেখা যায়, মালদার সমাজসেবী কাজল গোস্বামী নিজের নাম উল্লেখ করেই শুভেন্দু অধিকারীর পোস্টারটি লাগিয়েছেন। শিলিগুড়ির মতো মালিকানাহীন নয় পোস্টারটি। তবে এই পোস্টার নিয়ে চাঞ্চল্য আরও বেশি। কারণ এতে নীল-সাদা রঙের বদলে হলুদ, গেরুয়া-সহ বেশ কিছু রং জুড়ে দেওয়া হয়েছে। আর এই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করে দিয়েছে তৃণমূলে। এদিনের এই পোস্টারে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে উল্লেখ করা হয়েছে "আমাদের আদর্শ , বাংলার গর্ব জননেতা শুভেন্দু অধিকারী।" এত দিন শিলিগুড়ি-সহ বিভিন্ন জেলায় শুভেন্দু অধিকারীর পোস্টার নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। মালদা ছিল এই বিতর্কর বাইরে। কিন্তু এবার শুভেন্দু অধিকারীর এই পোস্টার পড়া নিয়ে রীতিমতো রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে। এদিকে যিনি নিজের নাম ফলাও করে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর পোস্টার টাঙিয়েছেন, সেই কাজল গোস্বামীর স্পষ্ট বক্তব্য, আমার রাজনৈতিক গুরু শুভেন্দু অধিকারী। এখানে অরাজনৈতিক ভাবে দাদার নাম তুলে ধরে প্রশংসা করা হয়েছে। এই নিয়ে অযথা কোনও বিতর্ক না হওয়াই উচিত। এই বিষয়ে তৃণমূল নেতা তথা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর বাবলা সরকার জানান, এটা একটা চক্রান্ত করা হচ্ছে। শুভেন্দু অধিকারী জন্ম লগ্ন থেকেই তৃণমূল দল করেন। সে কারণে তার বিজেপিতে যাওয়া নিয়ে কোন প্রশ্নই ওঠে না।

```