Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজ্যে একদিনে করোনা পরীক্ষা ২৫ হাজারের বেশি, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় তিন হাজার

দ্য ওয়াল ব্যুরো: ইদানীং যে হারে রাজ্যে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেটা বজায় থাকল বৃহস্পতিবারেও। সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা ২,৯৫৪। দৈনিক আক্রান্তের সংখ্যা একটু একটু

রাজ্যে একদিনে করোনা পরীক্ষা ২৫ হাজারের বেশি, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় তিন হাজার

শেষ আপডেট: 5 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ইদানীং যে হারে রাজ্যে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেটা বজায় থাকল বৃহস্পতিবারেও। সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা ২,৯৫৪। দৈনিক আক্রান্তের সংখ্যা একটু একটু করে বেড়ে এখন তিন হাজারের দোরগোড়ায়। তবে রাজ্য সরকারের বক্তব্য, এখন দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার কারণেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর সেই দাবি যে অকারণে নয় তাও স্পষ্ট বুলেটিনে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ২৫,২২৪টি নমুনা পরীক্ষা হয়েছে।

আরও পড়ুন

স্কুল বন্ধ, তাই চা বাগানের ছেলেমেয়েদের ১০ টাকায় টিউশন পড়াচ্ছেন শিলিগুড়ির দম্পতি

তবে করোনায় মৃত্যুতে সেভাবে রাশ টানা যাচ্ছে না। বুধবারই মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল রাজ্যে। ৬১ জনের মৃত্যু হয়। এদিন সেই সংখ্যাটা একটু হলেও কম- ৫৬। এই নিয়ে রাজ্যে মোট করোনা নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১,৯০২। আর মোট আক্রান্ত ৮৩ হাজার ৮০০। মোট সুস্থ হয়েছেন ৬১,০২৩ জন। রাজ্যে সুস্থতার হার ৭০.৩৪ শতাংশ। এখন অ্যাক্টিভ রোগী ২৩,৮২৯। রাজ্য সরকারের বুলেটিনে বলা হয়েছে, এখনও পর্যন্ত মোট ১০ লাখ ২৮ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা রাজ্যের জনসংখ্যার প্রতি ১০ লাখ পিছু নমুনা পরীক্ষা ১১,৪২৫। আর পরীক্ষা অনুসারে করোনা পজিটিভের পরিমাণ ৮.৪৪ শতাংশ। রাজ্যে মোট ৫৯টি ল্যাবে হচ্ছে নমুনা পরীক্ষা। বুধবারের রিপোর্টে দেখা গিয়েছিল কলকাতার থেকে উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা বেশি। এদিন ফের এক নম্বরে কলকাতা। নতুন আক্রান্ত ৫৪৮ জন আর মৃত ২৭ জন। তবে উত্তর ২৪ পরগনাও পাল্লা দিয়ে এগোচ্ছে। একদিনে আক্রান্ত ৫০২ জন আর মৃত ১৪ জন। তবে ধারাবাহিকতা বজায় রেখে এদিনও নতুন করে কেউ সংক্রমিত হয়নি ঝাড়গ্রাম জেলায়। রাজ্যের একমাত্র ঝাড়গ্রাম ছাড়া সব জেলাতেই নতুন আক্রান্তের সন্ধান মিলেছে গত ২৪ ঘণ্টায়। হাওড়ায় নতুন আক্রান্ত ২১৪ জন। এর পরেই দক্ষিণ ২৪ পরগনায় ১২৩ জন। হুগলি এবং মালদ‌া গত কয়েকদিনের তুলনায় সংক্রমণ একটু কম। নতুন আক্রান্ত যথাক্রমে ৮১ ও ৯২।

```