Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৈদ্যবাটিতে বেপরোয়া লরি সোজা গঙ্গায় নেমে গেল, রক্ষা পেল নিমাই মূর্তি

দ্য ওয়াল ব্যুরো: মাঝরাতে বড় দুর্ঘটনা বৈদ্যবাটিতে। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গঙ্গায় নেমে গেল লরি। তবে এই ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে শনিবার মাঝরাতে বৈদ্যবাটির ঐতিহাসিক নিমাইতীর্থ ঘাটে। এই ঘাটের পাশেই রয়েছে বড় রাস্তা। সেই রাস্তা

বৈদ্যবাটিতে বেপরোয়া লরি সোজা গঙ্গায় নেমে গেল, রক্ষা পেল নিমাই মূর্তি

শেষ আপডেট: 31 October 2021 05:37

দ্য ওয়াল ব্যুরো: মাঝরাতে বড় দুর্ঘটনা বৈদ্যবাটিতে। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গঙ্গায় নেমে গেল লরি। তবে এই ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে শনিবার মাঝরাতে বৈদ্যবাটির ঐতিহাসিক নিমাইতীর্থ ঘাটে। এই ঘাটের পাশেই রয়েছে বড় রাস্তা। সেই রাস্তা থেকেই ঘাটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নেমে আসে লরি। জিটি রোড থেকে বহু লরি রাতের দিকে জিনিসপত্র বোঝাই করে শ্যাওড়াফুলি হাটে আসে। এই অঞ্চলে একটি লেভেল ক্রসিং রয়েছে যাকে দশ নম্বর গেট বলা হয়। রাতের দিকে এটি খোলাই থাকে। এদিনও তাই ছিল। সেই লেভেল ক্রসিং পেরিয়েই সোজা গঙ্গার দিকে নেমে যায় লরি। পরে লরিটিকেউদ্ধার করেছে পুলিশ। বাজি ফাটানোয় সার্বিক নিষেধাজ্ঞায় জনমনে আছে খানিক আফসোসের সুরও নিমাইতীর্থ ঘাট মোটামুটি জনবহুল থাকে। রাতে এমন ঘটনা ঘটায় বড় বিপদ হয়নি। তবে তাৎপর্যপূর্ণ হল ঘাটে থাকা নিমাইয়ের মূর্তির গায়েও কোনও দুর্ঘটনার আঁচ লাগেনি। কথিত আছে, নবদ্বীপ থেকে নিমাইয়ের নীলাচল যাত্রার পথে বৈদ্যবাটির এই ঘাটে এসেছিলেন মহাপ্রভু। তাই এখানকার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। নিমাইয়ের একটি মূর্তিও রয়েছে এই ঘাটে তারপর থেকেই। সেই থেকেই এই ঘাটের নাম হয় নিমাইতীর্থ ঘাট। নিমাইয়ের মূর্তির একেবারে গা ঘেঁষেই এদিন গঙ্গার দিকে নেমে গিয়েছিল নিয়ন্ত্রণহীন লরিটি। তবু মূর্তির গায়ে আঁচ না লাগায় স্বস্তি পেয়েছেন ভক্তরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```