Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পেঁয়াজের বস্তার নীচে মাদক পাচার রুখে দিল এনসিবি, বর্ধমানে উদ্ধার ১৬২ কেজি গাঁজা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কটূ গন্ধ ঢাকতে পেঁয়াজের বস্তার নীচে পাচার হচ্ছিল গাঁজা। কিন্তু শেষরক্ষা হল না। জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় বর্ধমান থানার চাঁদনি মোড় এলাকায় ম্যাটাডরটি আটকে তল্লাশি চালান নারকোটিক কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা

পেঁয়াজের বস্তার নীচে মাদক পাচার রুখে দিল এনসিবি, বর্ধমানে উদ্ধার ১৬২ কেজি গাঁজা

শেষ আপডেট: 5 May 2023 07:44

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কটূ গন্ধ ঢাকতে পেঁয়াজের বস্তার নীচে পাচার হচ্ছিল গাঁজা। কিন্তু শেষরক্ষা হল না। জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় বর্ধমান থানার চাঁদনি মোড় এলাকায় ম্যাটাডরটি আটকে তল্লাশি চালান নারকোটিক কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা (NCB stopped drug smuggling under onion sacks)। ২০ বস্তা পেঁয়াজের নীচ থেকে উদ্ধার হয় ১৬২ কেজি গাঁজা (recovered 162 kg of weed in Burdwan)। ৬টি বস্তায় রাখা ছিল এই মাদক।

গাঁজা পাচারের অভিযোগে ম্যাটাডোরের চালক ও সহকারীকে গ্রেফতার করেছে এনসিবি। ধৃতদের নাম সঞ্জীব মণ্ডল ওরফে ভগীরথ এবং রামপ্রসাদ ধীবর। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার বাঁশবাগান এলাকায় সঞ্জীবের বাড়ি। সেই ম্যাটাডোরটি চালাচ্ছিল। বীরভূমের নলহাটি থানা এলাকায় রামপ্রসাদের বাড়ি।

এনসিবি সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে খড়্গপুরের দিক থেকে ম্যাটাডোরটি আসছিল। এই গাড়িতে গাঁজা পাচার হচ্ছে খবর পেয়েই ফাঁদ পাতেন গোয়েন্দারা। চাঁদনি মোড়ে অপেক্ষায় ছিলেন তাঁরা। বেলা সাড়ে তিনটে নাগাদ ম্যাটাডোরটি চাঁদনি মোড়ে এসে পৌঁছয়। এনসিবি গোয়েন্দারা ম্যাটাডোরটিকে আটকান। ম্যাটাডোরের উপরের দিকে ২০টি পেঁয়াজের বস্তা ছিল। তার তলায় আড়াল করে রাখা ছিল গাঁজার বস্তাগুলি।

গাড়ি ও মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের ব্যবহৃত মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পেশ করা হয়। ধৃতদের হেফাজতে নিতে চেয়ে অবশ্য আদালতে আবেদন জানায়নি এনসিবি। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৭ মে ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন বিশেষ আদালতের বিচারক।

পঞ্চায়েত কর্মাধ্যক্ষের দোকানের সামনে ব্যাগভর্তি বোমা, রাজনীতির টানাপড়েন নদিয়ায়


```