Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বারুইপুরের পুকুর থেকে উদ্ধার প্রাক্তন নৌ-সেনাকর্মীর অর্ধেক মৃতদেহ!

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পুকুর থেকে মিলল প্রাক্তন নৌ-সেনাকর্মীর অর্ধেক মৃতদেহ (Navy Officer Half DeadBody Found)! এই ঘটনায় বারুইপুরের (Baruipur) মল্লিকপুর রোডে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম উজ্জল চক্রবর্তী। বছর পঞ্চান্নর উজ্জ্বলবাবু

বারুইপুরের পুকুর থেকে উদ্ধার প্রাক্তন নৌ-সেনাকর্মীর অর্ধেক মৃতদেহ!

শেষ আপডেট: 18 November 2022 10:43

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পুকুর থেকে মিলল প্রাক্তন নৌ-সেনাকর্মীর অর্ধেক মৃতদেহ (Navy Officer Half DeadBody Found)! এই ঘটনায় বারুইপুরের (Baruipur) মল্লিকপুর রোডে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম উজ্জল চক্রবর্তী। বছর পঞ্চান্নর উজ্জ্বলবাবু গত ১৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন বলেই পরিবার সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃতদেহের দুটি হাত কাটা ছিল। বুকের নিচের অংশটাও পাওয়া যায়নি। মুখ প্লাস্টিক দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

মল্লিকপুর রোডের ডিহি মদনমল্য এলাকার একটি পুকুর থেকে বৃহস্পতিবার রাতে ওই নৌ-সেনাকর্মীর দেহ ভেসে উঠেছিল। পথচলতি মানুষের চোখ পড়তেই তাঁরা তড়িঘড়ি পুলিশকে খবর দেন। বারুইপুর থানার পুলিশ এসে ক্ষতবিক্ষত দেহটিকে উদ্ধার করে।

মেজোভাইয়ের সঙ্গে সংসার পেতেছেন স্ত্রী, রাগের মাথায় বাবাকে খুন বড়ভাইয়ের

জানা গিয়েছে, উজ্জ্বলবাবুর বাড়িও বারুইপুরের সালেহপুর এলাকায়। বাড়িতে তাঁর স্ত্রী ও ছেলে রয়েছে। চলতি মাসে ১৪ তারিখ থেকে তাঁর খোঁজ পাচ্ছিল না পরিবার। যথেষ্ট উদ্বেগে ছিলেন তাঁরা। এদিন উজ্জ্বল চক্রবর্তীর দেহ মিলতেই মৃতের স্ত্রী ও ছেলেকে বারুইপুর থানায় ডেকে পাঠানো হয়।

এদিকে, নৌ-সেনাকর্মীর মৃতদেহে পাওয়া যাওয়ায় ডিহি মদনমল্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গভীর রাত পর্যন্ত চলে জটলা। কে বা কারা নৌ-সেনাকর্মীকে এমন নৃশংসভাবে হত্যা করল তাই নিয়ে ঘনিয়েছে রহস্য। ইতিমধ্যেই পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃত নৌ-সেনাকর্মীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে খুনে কারণ খোঁজার চেষ্টা করছে।


```