Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘দুষ্টু’ হাতিদের উত্তরবঙ্গে পাঠাবে নবান্ন, মমতা বললেন, ‘ওখানে গিয়ে বদমায়েশি করবে না তো!’

রফিকুল জামাদার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় এক দল দাঁতালের (Elephants) উৎপাতে মানুষ অতীষ্ঠ! কখনও তারা গেরস্তের বাড়িতে ঢুকে পড়ছে তো কখনও খেতের ফসল নষ্ট করছে। এরা সবাই আসলে দলমা পাহাড়ের দাঁতাল। আকছার লোকালয়ে ঢুকে পড়ে তারা তছ

‘দুষ্টু’ হাতিদের উত্তরবঙ্গে পাঠাবে নবান্ন, মমতা বললেন, ‘ওখানে গিয়ে বদমায়েশি করবে না তো!’

শেষ আপডেট: 29 September 2022 11:06

রফিকুল জামাদার

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় এক দল দাঁতালের (Elephants) উৎপাতে মানুষ অতীষ্ঠ! কখনও তারা গেরস্তের বাড়িতে ঢুকে পড়ছে তো কখনও খেতের ফসল নষ্ট করছে। এরা সবাই আসলে দলমা পাহাড়ের দাঁতাল। আকছার লোকালয়ে ঢুকে পড়ে তারা তছনছ করে দিচ্ছে সবকিছু! লালগড়, জামবনি, নয়াবাঁধ, গোপীবল্লভপুর, রানিবাঁধ, বড়জোড়া, বেলিয়াতোর, সোনামুখী, রায়পুরের মানুষ তাদের ভয়ে কাঁটা হয়ে থাকে।

পশ্চিমাঞ্চলের এই দুষ্টু দাঁতালদের তাই এবার ‘বোর্ডিং স্কুলে’ পাঠানোর সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক সময়ে বাংলার সমাজ ব্যবস্থায় বোর্ডিং স্কুল কথাটার খুব প্রচলন ছিল। বাড়ির ছেলে খুবই দুষ্টু হলে তাঁকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হত বা পাঠানোর ভয় দেখাতেন অভিভাবকরা। নবান্নও (Nabanna) তাই করছে। এখানে বোর্ডিং স্কুল মানে ডুয়ার্সের জঙ্গল।

বন দফতর (Forest Department) সূত্রে জানা গিয়েছে, পশ্চিমাঞ্চলের বন দফতরের অফিসাররা চার-পাঁচটা হাতিকে চিহ্নিত করেছেন। যারা খুব বেশি উৎপাত করেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী পশ্চিমাঞ্চল সফরে গেলে জেলা প্রশাসন ও বন দফতর বিষয়টি তাঁর নজরে আনেন। সূত্রের খবর কিছুদিন আগে নবান্নের সভাঘরে বন দফতরের সচিব এই বিষয়টি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাও করেন। হাতিগুলোকে উত্তরবঙ্গে পাঠানোর প্রস্তাব বন দফতরেরই। শুনে মুখ্যমন্ত্রী বলেন, “দুষ্টুগুলোকে দাও 'বোর্ডিং স্কুলে' পাঠিয়ে। তবে দেখো ওখানে গিয়েও যেন বদমায়েশি না করে”!

বন দফতরের অফিসাররা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, উত্তরবঙ্গে জঙ্গল তুলনায় অনেক ঘন। গরুমারা, চাপরামারির জঙ্গলের হাতিরা স্বভাবেও এতটা দাপুটে নয়। কারণ জঙ্গলে ওদের খাবার দাবারে সমস্যা নেই, তাই হয়তো শান্ত। তা ছাড়া পশ্চিমাঞ্চলের আবহাওয়া রুক্ষ। তুলনায় উত্তরবঙ্গের জঙ্গল অনেক মনোরম। তাই ওখানে গিয়ে অন্য হাতিদের সঙ্গে থেকে এদেরও স্বভাব শুধরে যেতে পারে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সম্মতি নেওয়ার পর এ ব্যাপারে কেন্দ্রকে চিঠি লিখেছে বন দফতর। কারণ, বন্য পশুদের স্থানান্তরের জন্য কেন্দ্রের অনুমতি নিতে হয়। কেন্দ্র ছাড়পত্র দিলেই দুষ্টু দাঁতালদের ঘুম পাড়ানি ওষুধ দিয়ে ট্রাকে চাপিয়ে নিয়ে যাওয়া হবে ডুয়ার্সে। তার পর সেখানে ছেড়ে কদিন নজরে নজরে রাখা হবে। বন দফতরের অফিসাররা আশা করছেন, মাস খানেকের মধ্যেই ওরা উত্তরের পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে বলে মনে করা হচ্ছে।

সপ্তমী-অষ্টমী বন্ধ সরকারি হাসপাতালের আউটডোর, ডেঙ্গির কারণে বিশেষ নির্দেশিকা স্বাস্থ্য দফতরের


```