Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নবান্নে নওসাদ ঢুকছেন, কৌতূহল উপচে পড়ছে সচিবালয় থেকে বাংলার রাজনীতিতে

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বেলা ১২ টার আগে নবান্নে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩টে নাগাদ হঠাৎ নবান্নের অলিন্দে খবর ছড়িয়ে পড়ে যে আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি নবান্নে আসছেন। ব্যস, এটুকু খবরে

নবান্নে নওসাদ ঢুকছেন, কৌতূহল উপচে পড়ছে সচিবালয় থেকে বাংলার রাজনীতিতে

শেষ আপডেট: 14 June 2023 11:31

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বেলা ১২ টার আগে নবান্নে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩টে নাগাদ হঠাৎ নবান্নের অলিন্দে খবর ছড়িয়ে পড়ে যে আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি নবান্নে আসছেন।

ব্যস, এটুকু খবরেই কৌতূহল উপচে পড়েছে সচিবালয়ের অলিন্দ থেকে শুরু করে বাংলার রাজনীতিতে। গতকালই ভাঙড়ে পঞ্চায়েতে মনোনয়ন পর্বের সময় উপস্থিত ছিলেন নওসাদ। তিনি অভিযোগ করেছিলেন, ভাঙড়ে আইএসএফের প্রার্থীদের মনোনয়নে বাধা দিতে বোমাবাজি করছে শাসক দলের লোকজন।

তারপর ২৪ ঘণ্টা না কাটতেই বুধ বিকেলে দেখা যায় নওসাদ নবান্নে ঢুকছেন। তিনি একা। সঙ্গে আর কেউ নেই। বাংলার রাজনীতিতে অতীতে এ ধরনের ঘটনার যা পরিণাম ঘটেছিল, সেই অভিজ্ঞতা থেকেই নানান জল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ নওসাদ তৃণমূলে যোগ দিচ্ছেন কিনা সেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন কেউ কেউ।

তবে নবান্নে পৌঁছনোর পর নওসাদ বলেন, ভাঙড়ের অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে পৌঁছেছেন তিনি।

কদিন আগেও নওসাদ বলেছিলেন, তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রশ্ন নেই। তিনি এও দাবি করেছিলেন, শাসক দলে যোগ দেওয়ার জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল। মোটা অঙ্কের অফারও দেওয়া হয়েছিল। তাঁকে কেউ চ্যালেঞ্জ করলে সেই নাম তিনি বলে দিতে পারেন। সেটাই সত্যি হল। নিজের দলের কর্মীদের হয়তো উজ্জীবিত করতেই একেবারে মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে গিয়েছেন তিনি।

বাংলার পঞ্চায়েতে জাতীয় মানবাধিকার কমিশন পর্যবেক্ষক নিয়োগ করবে, চ্যালেঞ্জ করে মামলা নির্বাচন কমিশনের


```