Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘জঙ্গিদের নায়ক’! শওকতের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নওসাদ, বললেন, ‘এরাই তৃণমূলের অ্যাসেট’

দ্য ওয়াল ব্যুরো: দলের পার্টি অফিস উদ্বোধনে গিয়ে রবিবার ভাঙড়ের মাটি থেকে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীকে (Nausad Siddiqui) ‘জঙ্গিদের নায়ক’ বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Shaukat Molla)। সোমবার ওই প্রসঙ্গেই কড়া প্রতিক্র

‘জঙ্গিদের নায়ক’! শওকতের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নওসাদ, বললেন, ‘এরাই তৃণমূলের অ্যাসেট’

শেষ আপডেট: 25 September 2023 08:55

দ্য ওয়াল ব্যুরো: দলের পার্টি অফিস উদ্বোধনে গিয়ে রবিবার ভাঙড়ের মাটি থেকে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীকে (Nausad Siddiqui) ‘জঙ্গিদের নায়ক’ বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Shaukat Molla)। সোমবার ওই প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া জানালেন নওসাদ।

শওকতের (Shaukat Molla) বিরুদ্ধে ফের আদালতে যাওয়ার কথা জানিয়ে নওসাদ (Nausad Siddiqui) বলেন, “যে শওকত মোল্লা আমার বিরুদ্ধে বাজে মন্তব্য করছেন, তাঁকে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন, ‘তুই বোম বাঁধিস’, জাতীয় মানবাধিকার কমিশন ‘নটরিয়াস ক্রিমিনাল’ বলেছে। ওই মন্তব্যকে আমি পাত্তা দিই না।”

নওসাদের অভিযোগ, এরা অবাঞ্ছিত মন্তব্য করে রাজনীতির শিরোনামে থাকতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে থাকতে চায়। কটাক্ষের সুরে ভাঙড়ের বিধায়ক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাসেট এরা। এরা বড় নেতা! অসংসদীয় কথা বার্তা বলছে। কয়েকদিন আগে পার্লামেন্টের মধ্যে যখন বিজেপির সাংসদ মুসলিম এক সাংসদের বিরুদ্ধে বাজে মন্তব্য করেছিল তখন রে রে করে উঠেছিল অনেকে, আর আজ যখন পশ্চিমবঙ্গে একজন জনপ্রতিনিধি বিধায়ক সম্পর্কে বাজে মন্তব্য করছেন তখন কোনও প্রতিবাদ দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না।”

তবে কে প্রতিবাদ করল বা করল না, তাতে তাঁর কিছুই যায় আসে না জানিয়ে নওসাদ বলেন, “এর আগেও সওকত মোল্লা আমার সম্পর্কে বাজে মন্তব্য করেছিল। আমি আদালতের দ্বারস্থ হয়েছিলাম। উনি জামিন নিতে বাধ্য হয়েছিলেন। এবারেও সেটাই হবে। আমি আদালতে যাচ্ছি। আগামীদিনেও এই ধরনের কু-মন্তব্যের বিরুদ্ধে আইনি লড়াই চলবে।”

ঘটনার সূত্রপাত রবিবার ভাঙড় থানার অদূরে দলীয় অফিসের উদ্বোধন করে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা নওসাদকে জঙ্গিদের নায়ক বলে কটাক্ষ করেছিলেন। শওকতের অভিযোগ, “যুব সমাজের হাতে গুলি, বোমা, বন্দুক তুলে দিচ্ছে যাঁরা, তাঁদের ভোট দেওয়া জঙ্গিদের ভোট দেওয়ার সমান। নওসাদ আমার নামে কেস করেছিল। আমি নাকি জঙ্গি বলেছিলাম। আজ ক্যামেরার সামনে বলছি, নওসাদ শুধু জঙ্গি নয়। জঙ্গিদের নায়ক। কারণ নওসাদের নেতৃত্বে আমাদের দেশের জওয়ানদের উপর হামলা চলেছে।”

এরই জবাবে এদিন পাল্টা মন্তব্য করেন নওসাদ। একই সঙ্গে বলেন, “আমি যদি কোনও অনৈতিক, অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকি, তাহলে রাজ্যের হাতে তো এসটিএফ আছে তারা তদন্ত করুক। যা শাস্তি দেবে মাথা পেতে নেব।”

আরও পড়ুন: পুলিশের তোলাবাজি নিয়ে এবার সরব আদালত, সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতির


```