
শেষ আপডেট: 27 July 2022 02:27
দ্য ওয়াল ব্যুরো: ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের নির্দেশ দিল ন্যাশানাল গ্রিন ট্রাইবুনাল (National Green Tribunal)। ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক, যে কোনও গাড়িই (Old Cars) ১৫ বছরের পুরনো হলে তা বাতিল করতে হবে। দূষণ নিয়ন্ত্রণের জন্য বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে বিএস-৪ গাড়িও। তার বদলে চলবে বিএস-৬ গাড়ি। জাতীয় পরিবেশ আদালতের এই নির্দেশ কলকাতাসহ গোটা রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। কার্যকর করতে হবে আগামী ৬ মাসের মধ্যেই।
চারদিকে দূষণ যেভাবে দিন দিন বাড়ছে, সেকথা মাথায় রেখেই এই নির্দেশ দিয়েছে গ্রিন ট্রাইবুনাল। কীভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে পুলিশের সহযোগিতায় পরিকল্পনাও করা হচ্ছে।
শুধু গাড়ির ধোঁয়া নয়, শব্দ দূষণও ইদানীং কালের একটা বড় সমস্যা। সেক্ষেত্রে মাইক বাজানোর সময় সাউন্ড লিমিটার বসানোর পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় পরিবেশ আদালতের তরফে।
এর আগেও একাধিকবার পুরনো গাড়ি বাতিলের নির্দেশ দিয়েছিল ন্যাশানাল গ্রিন ট্রাইবুনাল। তবে রাজ্য সরকারের তরফে পরিবেশ আদালতের এই নির্দেশ কার্যকর করার চেষ্টায় খামতি ছিল বলেই অনেকে মনে করেন।
আরও পড়ুন: বঙ্গ ক্রিকেটে ফিরছেন গুরু-শিষ্য, লক্ষ্মী-রামন জুটিই কোচের দায়িত্বে