Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'বাংলায় পঞ্চায়েত ভোটের পরেও প্রাণঘাতী হামলা চলছে', কোলাঘাটের কর্মিসভায় বললেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে বাংলায় উপর্যুপরি হিংসার ঘটনা নিয়ে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার থেকে কোলাঘাটে (Kolaghat) শুরু হয়েছে বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলন। দু’দিনের এই সম্মেলনের জন্য বাংলায়

'বাংলায় পঞ্চায়েত ভোটের পরেও প্রাণঘাতী হামলা চলছে', কোলাঘাটের কর্মিসভায় বললেন মোদী

শেষ আপডেট: 12 August 2023 07:00

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে বাংলায় উপর্যুপরি হিংসার ঘটনা নিয়ে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার থেকে কোলাঘাটে (Kolaghat) শুরু হয়েছে বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলন। দু’দিনের এই সম্মেলনের জন্য বাংলায় এসেছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)।

কোলাঘাটের ওই সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তৃতায় বাংলায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

প্রধানমন্ত্রীর কথায়,“ভোটে জয়ের পরও তৃণমূল প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছে।” তাঁর অভিযোগ, লুঠ করে পঞ্চায়েতের দখল নিয়েছে তৃণমূল। বিরোধীরা যাতে প্রার্থী দিতে না পারে তার জন্য একে তো তড়িঘড়ি ভোটের দিন ঘোষণা করেছে। তার পরেও যাঁরা মনোনয়ন পেশ করেছেন, তাঁদের ধমকি দিয়েছে, যাতে তা প্রত্যাহার করে নেন। ভোটের দিন ব্যালট লুঠ করেছে। গণনার দিন বিজেপির কর্মীদের কাউন্টিং সেন্টারে বসতে দেয়নি। সেখান থেকে টেনে বের করে দিয়েছে। এত অত্যাচারের পরেও বাংলায় মানুষের আশীর্বাদে বিজেপি বহু আসনে জিতেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, “যারা নিজেরা কথায় কথায় ভোট লুঠের অভিযোগ করত, যারা নিজেদের গণতন্ত্রের চ্যাম্পিয়ন বলে দাবি করত, সেই তৃণমূলের লোকেদেরই টিভির পর্দায় ব্যালট বাক্স নিয়ে পালাতে দেখা  গিয়েছে”। তাঁর কথায়, যাঁরা ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁদের মুখোশ এই পঞ্চায়েত ভোটে খুলে দিয়েছে বিজেপি।

 বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। পঞ্চায়েত ভোটে বাংলার বহু বুথেই কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। তবে লোকসভা নির্বাচনে যে তা হবে না, এদিন নিজের বক্তব্যে সেটাও স্পষ্ট করেছেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, “ভোটের নামে প্রহসন হয়েছে। গুন্ডাদের বরাত দেওয়া হয়েছিল বাংলার পঞ্চায়েত ভোটে। লোকসভা নির্বাচনে সেটা হবে না।”

রাজ্যের নিয়োগ দুর্নীতির ঘটনায় ইতিমধ্যে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ আরও অনেকে। সেই দুর্নীতির প্রসঙ্গেই কাটমানি ইস্যু টেনে মোদীর খোঁচা, “বিজেপি কিংবা সাধারণ মানুষের কথা ছেড়েই দিলাম, এরা নিজেদের দলের কর্মীদেরও ছাড়ে না, তাঁদের কাছ থেকেও কাটমানি খায়।”

আরও পড়ুন: বিজেপির পঞ্চায়েতে রাজ সম্মেলনে হাওড়ায় সশরীরে নাড্ডা, ভার্চুয়াল উপস্থিতি মোদীরও


```