
শেষ আপডেট: 18 May 2022 06:46
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা। অভিযোগ, মেয়েকে বাঁচাতে তাঁর মা সামনে চলে এলে শাশুড়িকেই গলার নলি কেটে খুন করে চম্পট দিল জামাই। এমন ঘটনায় মঙ্গলবার গভীর রাতে তীব্র চাঞ্চল্য ছড়ায় নানুরের (Nanur) মডডা গ্রামে। মৃতের নাম মফিজা বিবি।
আরও পড়ুন: পল্লবী বাড়ি না থাকলে প্রায়ই ফ্ল্যাটে আসত ঐন্দ্রিলা! বিস্ফোরক পরিচারিকা
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস আগে মফিজা বিবির মেয়ের সঙ্গে বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা কাসেম শেখের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর বনিবনা হচ্ছিল না। শেষপর্যন্ত আলাদাই থাকত তারা। কিন্তু মঙ্গলবার রাতে মফিজার জামাই কাসেম শেখ স্ত্রীকে খুন করার উদ্দেশ্যে নানুরের (Nanur) মডডা গ্রামে আসে।
অভিযোগ, গভীর রাতে ছুরি নিয়ে স্ত্রীর উপর হামলা চালান তিনি। প্রাণ বাঁচতে ওই তরুণী চিৎকার করে উঠলে তাঁকে বাঁচাতে তার মা মফিজা বিবি সামনে চলে আসে। এরপরেই জামাই কাসেম শেখ শাশুড়ির উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সারা শরীরে আঘাত করার পর গলার নলি কেটে খুন করে তাঁকে। এরপর এলাকা ছেড়ে চম্পট দেয়।
মা–মেয়ের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা পুলিশকে খবর দেয়। নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মফিজার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু চলছে।