
শেষ আপডেট: 18 September 2022 14:25
দ্য ওয়াল ব্যুরো: আদৌ নাকি গণধর্ষণ (gang rape) হয়ইনি! বাড়িতে বকুনির হাত থেকে বাঁচতে পুরোটাই নাকি বানানো গল্প (false allegation)। নানুর (Nanur) গণধর্ষণ কাণ্ডে প্রকাশ্যে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।
রবিবার সকালেই বীরভূমের নানুরে এক নাবালিকা ছাত্রীকে চার যুবক গণধর্ষণ করেছে বলে জানা গিয়েছিল। শনিবার বিকালে বিশ্বকর্মা পূজো উপলক্ষে মেলা দেখতে বেরিয়ে ছিল ওই নাবালিকা। সারারাত বাড়ি ফেরেনি সে। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল বলে জানিয়েছিল তার পরিবারের লোকজন। রবিবার সকালে সে বাড়ি ফিরে জানায়, বীরভূমের কীর্ণাহারে মেলা থেকে ফেরার পথে চার যুবক তাকে গ্যাস দিয়ে অজ্ঞান করে গণধর্ষণ করে। তার পোশাকে রক্তের দাগ ছিল বলে জানিয়েছে পরিবার। বাড়ি ফিরেই আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী।
এই পরেই গণধর্ষণের মামলা রুজু করা হয়। কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে গিয়ে আসল ঘটনা স্বীকার করে ওই ছাত্রী। কাঁদতে কাঁদতে সে জানায়, আদৌ কোনও গণধর্ষণের ঘটনা ঘটেনি। আসলে সে সারারাত এক বন্ধুর বাড়িতে কাটিয়েছিল। বাড়ি ফিরলে বকুনি খেতে হবে বুঝতে পেরেই আগেভাগে গণধর্ষণের গল্প ফেঁদেছিল সে।
নাবালিকার কীর্তিতে হতভম্ব ম্যাজিস্ট্রেট থেকে পুলিশ সকলেই। এই ঘটনা জানাজানি হতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বিশ্বকর্মা পুজোয় গিয়ে গণধর্ষণের শিকার! সকালে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরল বীরভূমের নাবালিকা