Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

Nandigram: নন্দীগ্রামে দোলাকে ঘিরে ধরল তৃণমূলের লোকেরাই, স্লোগান উঠল ‘অধিকারী স্বদেশ দূর হঠাও’

দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামের (Nandigram) তৃণমূল যেন কিছুতেই পথে আসছে না! বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠকে যোগ দিতে গিয়ে আবু তাহের অনুগামীদের বিক্ষোভের মুখেই পড়তে হল রাজ্যসভার সাংসদ দোলা সেনকে। যা নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধল নন্দীগ্রাম থানার

Nandigram: নন্দীগ্রামে দোলাকে ঘিরে ধরল তৃণমূলের লোকেরাই, স্লোগান উঠল ‘অধিকারী স্বদেশ দূর হঠাও’

শেষ আপডেট: 14 April 2022 13:02

দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামের (Nandigram) তৃণমূল যেন কিছুতেই পথে আসছে না! বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠকে যোগ দিতে গিয়ে আবু তাহের অনুগামীদের বিক্ষোভের মুখেই পড়তে হল রাজ্যসভার সাংসদ দোলা সেনকে। যা নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধল নন্দীগ্রাম থানার সামনে।

নন্দীগ্রাম থানার সামনেই তৃণমূলের পার্টি অফিস। সেখানে আজ সাংগঠনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা ছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও সাংসদ দোলা সেনের। বক্সী না গেলেও বৃহস্পতিবার দুপুরে সেখানে পৌঁছন দোলা। কিন্তু তাঁর যাওয়ার আগে থেকেই রাস্তা আটকে বস্বেছিল আবু তাহেরের লোকজন।

দোলা পৌঁছতেই দেখেন রাস্তা বন্ধ। কী ব্যাপার? দেখা যায় আবু তাহেরের লোকজন স্লোগান দিচ্ছেন, “বিজেপির স্বদেশ দূর হঠো, অধিকারীদের দালাল স্বদেশ দূর হঠো।”

অসুস্থ অনুব্রত, শতাব্দী দেখতে গেলেন হাসপাতালে

কে স্বদেশ?

স্বদেশরঞ্জন দাস নন্দীগ্রামের ব্লক সভাপতি। তাঁর বিরুদ্ধেই ক্ষোভ তাহেরদের। তাঁদের বক্তব্য, তাঁরা সংগঠনের কোনও কর্মসূচির খবর পাচ্ছেন না। আজকের বৈঠকের খবরও তাঁদের দেওয়া হয়নি।

দেখা যায় গাড়ি থেকে নেমে ক্ষুব্ধ তৃণমূলকর্মীদের সঙ্গে কথা বলেন দোলা। ভিড়ের মধ্যে থেকেই আওয়াজ আসে, “এখানে ওরাই দিদিকে হারিয়েছে।”

যদিও দোলা তাহেরদের অনুরোধ করেন বৈঠকে যোগ দেওয়ার জন্য। কিন্তু তাঁরা আসেননি। সেসব শান্ত করে দোলা সেন যখন পার্টি অফিসের দিকে হাঁটছেন তখন তাঁকে বলতে শোনা যায়, “তাহেরদাদের আসা উচিত ছিল।” এরপর অবশ্য আর কিছু বলেননি দোলা। সাংবাদিকদের দেখে তিনি বলেন, “আমি এখানে সাংবাদিক সম্মেলন করতে আসিনি। সংগঠনের মিটিং করতে এসেছি।” তাঁকে বলা হয়, তৃণমূলের কর্মীরাই তো বিক্ষোভ দেখাচ্ছিলেন!” জবাবে দোলা বলেন, “কেউ বিক্ষোভ দেখাননি। ওঁরা আমার সঙ্গে কথা বলছিলেন।”


```