Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নন্দীগ্রাম থানার আইসি ছুটিতে গেলেন, পঞ্চায়েতের মুখে বড় ‘বদল’

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই নন্দীগ্রাম থানার আইসি 'ছুটি' নিলেন। এতদিন এই থানার আইসি ছিলেন সুমন রায়চৌধুরী। তাঁর জায়গাতে বদলি হিসেবে আনা হল কাশীনাথ চৌধুরীকে। তিনি ছিলেন তমলুকের ডিআইবি-র ইন্সপেক্টর। পঞ্চায়েত নির্বাচন

নন্দীগ্রাম থানার আইসি ছুটিতে গেলেন, পঞ্চায়েতের মুখে বড় ‘বদল’

শেষ আপডেট: 29 June 2023 15:02

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই নন্দীগ্রাম থানার আইসি 'ছুটি' নিলেন। এতদিন এই থানার আইসি ছিলেন সুমন রায়চৌধুরী। তাঁর জায়গাতে বদলি হিসেবে আনা হল কাশীনাথ চৌধুরীকে। তিনি ছিলেন তমলুকের ডিআইবি-র ইন্সপেক্টর।

পঞ্চায়েত নির্বাচনের মুখে নন্দীগ্রামের আইসির ছুটি নেওয়া নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। যদিও জেলা পুলিশ সূত্রে খবর, শারীরিক অসুস্থতার জন্য ছুটির আবেদন করেছিল সুমন রায়চৌধুরী। সেই ছুটিই মঞ্জুর করা হয়েছে। ১৫ দিনের ছুটি পেয়েছেন নন্দীগ্রামের আইসি।

পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম খুবই গুরুত্বপূর্ণ জায়গা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে পঞ্চায়েত নির্বাচনে কী ফলাফল হয় সেটাই দেখার। শুভেন্দুকে দেখা যাচ্ছে প্রায়ই নিজের বিধানসভা এলাকায় পড়ে থাকতে। এদিকে তৃণমূলও পাল্টা ঘুঁটি সাজাচ্ছে ওই নন্দীগ্রামেই।

রাজ্য নির্বাচনের কাছে এই নন্দীগ্রামে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করানো বড় চ্যালেঞ্জ। অনেকের মতেই, পঞ্চায়েতে তৃণমূল-বিজেপির জোর টক্কর হবে এই নন্দীগ্রামে। তৃণমূল যেমন চাইবে শুভেন্দুর গড়ে বিজেপিকে ধরাশায়ী করতে তেমনই নিজের এলাকায় পঞ্চায়েতে পদ্ম ফুটিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে ভাবমূর্তি উজ্জ্বল রাখতে চাইবেন শুভেন্দু।

নন্দীগ্রামে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিরোধীরা। বামেদের অভিযোগ, তৃণমূল-বিজেপির দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে নন্দীগ্রামে। সব দেখেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না দাবি করে পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে বামেরা। এমন আবহে নন্দীগ্রামের আইসি-র ছুটি নেওয়া নিয়ে প্রশ্ন উঠছে।

মক্কায় বসে মিনাখাঁর ভোটে মনোনয়ন! বাতিলের কথা হাইকোর্টে জানাল কমিশন


```