Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নদীতে জাল ফেলতেই উঠল মদের বোতল! সেই মদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন পাঁচ বন্ধু

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নদী মাছ ধরতে গিয়ে জালে মাছের বদলে উঠে এসেছিল মদের বোতল। লোভ সামলাতে না পেরে সেই মদ খেয়েও ছিলেন পাঁচজন। তাতেই ঘটে গেল বিপত্তি। অসুস্থ হয়ে শেষমেশ ভর্তি হতে হল হাসপাতালে। নন্দীগ্রামের (Nandigram) ১ নম্ব

নদীতে জাল ফেলতেই উঠল মদের বোতল! সেই মদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন পাঁচ বন্ধু

শেষ আপডেট: 21 September 2023 14:27

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নদী মাছ ধরতে গিয়ে জালে মাছের বদলে উঠে এসেছিল মদের বোতল। লোভ সামলাতে না পেরে সেই মদ খেয়েও ছিলেন পাঁচজন। তাতেই ঘটে গেল বিপত্তি। অসুস্থ হয়ে শেষমেশ ভর্তি হতে হল হাসপাতালে।

নন্দীগ্রামের (Nandigram) ১ নম্বর ব্লকে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার পাশ দিয়ে বয়ে গেছে হলদি নদী। সেখানে মাছ ধরতে গিয়েছিল এক যুবক। নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ বাদে সেটিকে তুললে উঠে আসে মদের বোতল। খুশিতে ডগমগ হয়ে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে জাল ফেলে পাওয়া মদের বোতল নিয়ে আসর জমিয়ে ফেলেন। সেই মদ খেয়েই কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। পরে পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় ওই পাঁচজনকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় গ্রামে শোরগোল পড়ে গেছে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, 'নদী থেকে মদের বোতল পেয়েছিল গ্রামের এক যুবক (Nandigram)। তারপরেই বন্ধুদের সঙ্গে ওই মদের বোতল নিয়ে আসর বসিয়েছিল। এরপরেই অসুস্থ হয়ে পড়ে। আমরা গ্রামের মানুষ খবর পেয়ে তাদের পাঁচজনকে হাসপাতালে ভর্তি করিয়েছি।'

তবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিজেপি এই ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেছে। তাদের দাবি রাজ্য সরকার মদের ঢালাও লাইসেন্স দিয়ে এই ভাবেই যুব সমাজকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। বাংলার যুব সমাজের কাছে চাকরি নেই। মদে আসক্ত পড়ছে গোটা প্রজন্ম। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বেআইনিভাবে মদ বিক্রিতে প্রশয় পাচ্ছে। তাই সমস্যা বেড়েই চলেছে।

আরও পড়ুন: যুবকের পেটের মধ্যে ১৫ ইঞ্চির ছুরির ফলা! এক্স রে রিপোর্ট হাতে পেতেই হতবাক ডাক্তাররা


```