Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

উথাল পাথাল সমুদ্রে রুদ্ধশ্বাস ৪ ঘণ্টা! ট্রলারডুবির পর বেঁচে ফিরলেন ১৩ মৎস্যজীবী

দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপের জেরে এমনিতেই সমুদ্র উত্তাল। মৎস্যজীবীদের জন্যেও নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু তার মাঝেই নামখানায় (Namkhana) অঘটন ঘটে গেছে শুক্রবার। ১৮ জন মৎস্যজীবীকে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে আস্ত ট্রলার। দীর্ঘক্ষণের চেষ্টায় ১

উথাল পাথাল সমুদ্রে রুদ্ধশ্বাস ৪ ঘণ্টা! ট্রলারডুবির পর বেঁচে ফিরলেন ১৩ মৎস্যজীবী

শেষ আপডেট: 19 August 2022 18:37

দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপের জেরে এমনিতেই সমুদ্র উত্তাল। মৎস্যজীবীদের জন্যেও নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু তার মাঝেই নামখানায় (Namkhana) অঘটন ঘটে গেছে শুক্রবার। ১৮ জন মৎস্যজীবীকে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে আস্ত ট্রলার। দীর্ঘক্ষণের চেষ্টায় ১৩ জনকে উদ্ধার করা গেলেও এখনও খোঁজ মেলেনি বাকি পাঁচ জনের।

এদিন উদ্ধারের পর মৎস্যজীবীরা জানান, সমুদ্রের নোনা জলে ৪ ঘণ্টা ভেসে ছিলেন তাঁরা। উথাল পাথাল ঢেউয়ে চলেছে বেঁচে থাকার রুদ্ধশ্বাস লড়াই। কোনওরকমে জলের মধ্যে শরীর ভাসিয়ে রাখতে পেরেছিলেন। কাকদ্বীপে নিয়ে আসা হয়েছে ওই মৎস্যজীবীদের। ফিরে আসা মৎস্যজীবীদের নাম শ্যামল দাস, শিপন দাস, দিলীপ দাস, লক্ষ্মীপদ দাস, দীপেশ দাস, সুরজিৎ দাস, বিশ্বরঞ্জন গিরি, প্রলয় দাস, রাজকুমার দাস, দীপঙ্কর দাস, মিলন দাস, বাদল দাস ও বিপ্লব দাস।

এফ বি সত্যনারায়ণ নামের ট্রলারটি মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের ফিরে আসতে হয়। কিন্তু ফেরার পথেই বিপদ ঘটে। সকলকে নিয়ে সাগরের মাঝে উল্টে যায় ট্রলারটি। কাছাকাছি থাকা একটি বাংলাদেশি ট্রলার সমুদ্রে ভাসতে থাকা মৎস্যজীবীদের উদ্ধার করে। ১৩ জনের নাগাল পেয়েছে তারা, বাকি পাঁচজনকে পাওয়া যায়নি। তাঁদের খোঁজ চলছে।

আরও পড়ুন: মুর্শিদাবাদে ধারালো অস্ত্র দিয়ে মাকে এলোপাথাড়ি কোপাল মানসিক ভারসাম্যহীন ছেলে!


```