Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সদ্য তৈরি ছাদে জল দিতে গিয়ে পিছলে গেল পা, ব্যবসায়ীর গলা ফুঁড়ে বেরিয়ে গেল লোহার রড

দ্য ওয়াল ব্যুরো: সদ্য তৈরি হওয়া বাড়ির ছাদে (roof) জল দিচ্ছিলেন। আচমকাই পা পিছলে যায়। আর তাতেই ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গলায় বিঁধে গেল লোহার রড। দক্ষিণ ২৪ পরগনার নামখানার হরিপুর এলাকায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির (Namkhana Busi

সদ্য তৈরি ছাদে জল দিতে গিয়ে পিছলে গেল পা, ব্যবসায়ীর গলা ফুঁড়ে বেরিয়ে গেল লোহার রড

শেষ আপডেট: 21 November 2022 08:00

দ্য ওয়াল ব্যুরো: সদ্য তৈরি হওয়া বাড়ির ছাদে (roof) জল দিচ্ছিলেন। আচমকাই পা পিছলে যায়। আর তাতেই ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গলায় বিঁধে গেল লোহার রড। দক্ষিণ ২৪ পরগনার নামখানার হরিপুর এলাকায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির (Namkhana Businessman died)।

ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে। মৃতের নাম দিলীপ জানা। তাঁর তাঁর ইমারতি দ্রব্যের ব্যবসা আছে বলে জানা গেছে। ব্যবসা বাড়ানোর জন্যই বাড়ির পাশে আরও একটি নতুন দোকান ঘর তৈরি করেছিলেন দিলীপবাবু। সদ্যই ছাদ ঢালাই হয়েছিল সেটির। নতুন তৈরি হওয়া ছাদে রবিবার বিকেলে ছেলেকে সঙ্গে করে জল দেবেন বলে উঠেছিলেন দিলীপবাবু। সেই সময় হঠাৎ করেই পা পিছলে যায় তাঁর। তাতেই ছাদ থেকে পড়ে যান তিনি।

নিচে পড়ার সময় একটি লোহার রড (iron rod) দিলীপ বাবুর গলা ফুঁড়ে বেরিয়ে যায়। বাড়ির লোকজন এবং স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নামখানা ব্লক হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা ৪০ বছর বয়সি দিলীপ জানাকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

জাহাজের কন্টেনার দিয়ে তৈরি আস্ত স্টেডিয়াম, বিশ্বকাপের পর আবার খুলেও নেওয়া হবে


```