Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আশুতোষ কলেজে সানি লিওনের পরে এবার মানিকচক কলেজে নেহা কক্করের নাম মেরিট লিস্টে

দ্য ওয়াল ব্যুরো: মিয়া খলিফা, সানি লিওনের পরে এবার মালদা জেলার মানিকচক কলেজের প্রভিশনাল মেরিট লিস্টে নাম উঠল সঙ্গীতশিল্পী নেহা কক্করের। আশুতোষ কলেজের পরপরই ফের রাজ্যের অন্য প্রান্তে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মানিকচকের শিক্ষক-পড়ুয়া মহলে। এই ঘ

আশুতোষ কলেজে সানি লিওনের পরে এবার মানিকচক কলেজে নেহা কক্করের নাম মেরিট লিস্টে

শেষ আপডেট: 30 August 2020 14:45

দ্য ওয়াল ব্যুরো: মিয়া খলিফা, সানি লিওনের পরে এবার মালদা জেলার মানিকচক কলেজের প্রভিশনাল মেরিট লিস্টে নাম উঠল সঙ্গীতশিল্পী নেহা কক্করের। আশুতোষ কলেজের পরপরই ফের রাজ্যের অন্য প্রান্তে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মানিকচকের শিক্ষক-পড়ুয়া মহলে। এই ঘটনার পরে লিখিত অভিযোগ দায়ের করেছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজ সূত্রে জানা গেছে, লিস্ট বেরোনোর পরে দেখা যায়, বিএ জেনারেল শাখায় ভর্তির আবেদনকারীর নাম নেহা কক্কর। র‌্যাঙ্ক লিস্টে ওই নাম দেখে সন্দেহ হয় কলেজ কর্তৃপক্ষের। এছাড়া আবেদনকারীর উচ্চমাধ্যমিকে পাওয়া নম্বর হিসেবে দেখা যায়, পাঁচশোর মধ্যে পাঁচশো পেয়েছেন তিনি। এর ফলে সন্দেহ আরও বাড়ে তাঁদের। তড়িঘড়ি মেধাতালিকা তৈরি দায়িত্বে থাকা সংস্থার সাহায্য নিয়ে চূড়ান্ত মেধাতালিকা থেকে বাদ দেওয়া হয় ওই নামটি। মানিকচক থানা এবং মালদা সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন মানিকচক কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ রেজাউল আলি জানান, বিষয়টি তাঁদের নজরে আসতেই কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। কী করে র‌্যাঙ্ক লিস্টে নেহা কক্করের নাম এল তাই নিয়ে কলেজ কর্তৃপক্ষও তদন্ত শুরু করেন। কিছু অসাধু মানুষজন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে মনে করা হচ্ছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। মানিকচকের বামফ্রন্ট নেতা শ্যামল বসাক জানান, এই সরকার পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। রাজ্যের বিভিন্ন কলেজের মেরিট লিস্ট বা র‌্যাঙ্ক লিস্টে নানা রকম সেলিব্রিটিদের নাম থাকছে। এবার মানিকচক কলেজেও নেহা কক্করের নাম রয়েছে। তিনি বলেন, "আমরা চিন্তিত, কোনও রকম যাচাই ছাড়াই কী করে অনলাইনে ফর্ম ফিলাপ হচ্ছে! ঘটনার সঠিক তদন্তের দাবি করছি আমরা।" এ নিয়ে মানিকচক কলেজের প্রিন্সিপাল অনিরুদ্ধ চক্রবর্তী জানান, "কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। ইতিমধ্যেই র‌্যাঙ্ক লিস্ট থেকে নেহা কক্করের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে মালদা সাইবার ক্রাইম থানা ও মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছি।"

```