Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রামে ভূত পোষেন দুই মহিলা, গুজবের জেরে মেরে মাথা ফাটাল গ্রামবাসীরা

দ্য ওয়াল ব্যুরো: ভূত পাঠিয়ে এলাকার লোকজনের ক্ষতি করছে একটি পরিবার, এমন গুজব রটেছে গ্রামে। তান্ত্রিক সাধনা করছেন নাকি একজন বয়স্কা মহিলা। সেই ভূতেরা আবার আদেশ মানে। গ্রামের ঘরে ঘরে ঘুরেফিরে তারা নাকি ভয় দেখাচ্ছে বিস্তর। যখন তখন ঘাড়ে চেপে বসছ

গ্রামে ভূত পোষেন দুই মহিলা, গুজবের জেরে মেরে মাথা ফাটাল গ্রামবাসীরা

শেষ আপডেট: 20 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভূত পাঠিয়ে এলাকার লোকজনের ক্ষতি করছে একটি পরিবার, এমন গুজব রটেছে গ্রামে। তান্ত্রিক সাধনা করছেন নাকি একজন বয়স্কা মহিলা। সেই ভূতেরা আবার আদেশ মানে। গ্রামের ঘরে ঘরে ঘুরেফিরে তারা নাকি ভয় দেখাচ্ছে বিস্তর। যখন তখন ঘাড়ে চেপে বসছে। এমন অভিযোগের ঠেলায় রীতিমতো রণক্ষেত্র নদিয়ার শান্তিপুর থানা এলাকার জিয়াকুর গ্রাম। যে পরিবারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে তাঁদের ঘরের বাইরে বার করে এনে বেধড়ক মারধর করেছেন গ্রামবাসীরা। রেহাই পাননি বৃদ্ধাও। ডাইনি অপবাদে মারধর, পিটিয়ে মারার ঘটনা নতুন নয়। তবে এই ভূত পোষার ব্যাপারটা শুনে তাজ্জব হয়ে গেছেন পুলিশ কর্তারাও। চোখ রাঙিয়ে, লাঠি তুলেও বিক্ষোভ থামানো যায়নি। পুলিশ জানিয়েছে, মারামারি এতটাই চরম আকার নেয় যে বিশাল পুলিশবাহিনী এনে গ্রামবাসীদের থামাতে নয়। দু’পক্ষের হাতাহাতিতে জখম হয়েছেন ছ’জন। আহতদের মধ্যে দু’মহিলার অবস্থা আশঙ্কাজনক। গুরুতর জখম চারজন পুরুষও। ঘটনার সূত্রপাত মাস দুয়েক আগে থেকে। গ্রামবাসীদের দাবি, ওই বৃদ্ধা নাকি ভূত পুষতেন।  তবে ভূত একটি না একাধিক, সেটা অবশ্য জানা যায়নি। থুড়ি দেখাও যায়নি। তবে ভূতেরা যে ঘরে ঢুকে পড়ছে এটা বেশ জোরের সঙ্গেই দাবি করেছেন গ্রামবাসীরা। এই ভূত ঢুকিয়ে দেওয়ার ‘অপরাধে’ ওই পরিবারকে আগেই একঘরে করেছিল গ্রামবাসীরা। তাঁদের দাবি, ইদানীং কালে ভূতের উপদ্রব নাকি বেশ বাড়ে। গ্রামের বেশ কয়েকজন মহিলার মৃত্যু হয়। অভিযোগ, ভূতেই নাকি মেরেছিল তাঁদের। গ্রামবাসী শঙ্কর রাজোয়ারের দাবি, "ভূতে আমার পরিবারকে মেরে ফেলেছে। আশপাশের গ্রামের কয়েকজনকেও মেরেছে। ওই পরিবারই দায়ী এর জন্যে।" পুলিশ জানিয়েছে, এক মহিলার সারা গায়ে আঁচড়ে কামড়ে দেওয়া হয়েছে। একজনের কান কেটে নেওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। বাকিদের কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। শান্তিপুর সায়েন্স ক্লাবের সদস্যেরা জানিয়েছেন, এটা স্রেফ কুসংস্কার। মানসিক ব্য়ধিতে ভুগছেন গ্রামবাসীরা। এই ভূতের ধারণা এতটাই চেপে বসেছে তাঁদের মনে যে কিছুতেই এই ভুল ভাঙানো সম্ভব হচ্ছে না।
পড়ুন দ্য ওয়াল পুজো ম্যাগাজিনের বিশেষ লেখা
 

```