Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

চিঁড়ের উপরে দেশের মানচিত্র এঁকে রেকর্ড নদিয়ার ছাত্রর

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ যদি জানতে চাওয়া হয় যে একটা চিঁড়ের মাপ কত তা হলে উত্তর দিতে গিয়ে হোঁচট খেতে হবে। সত্যিই তো, কোনও দিন মেপে দেখা হয়নি! মাপটা আমরা জানতে পেরেছি সায়নের সৌজন্যে। বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র সায়ন পাল একটি চিঁড়ের উপরে এঁকে ফ

চিঁড়ের উপরে দেশের মানচিত্র এঁকে রেকর্ড নদিয়ার ছাত্রর

শেষ আপডেট: 8 February 2020 14:44

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ যদি জানতে চাওয়া হয় যে একটা চিঁড়ের মাপ কত তা হলে উত্তর দিতে গিয়ে হোঁচট খেতে হবে। সত্যিই তো, কোনও দিন মেপে দেখা হয়নি! মাপটা আমরা জানতে পেরেছি সায়নের সৌজন্যে। বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র সায়ন পাল একটি চিঁড়ের উপরে এঁকে ফেলেছেন ভারতের রেখ মানচিত্র। এজন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে তাঁর কাছে পাঠানো হয়েছে শংসাপত্র। দৈর্ঘ্যে ১.৫ সেন্টিমিটার আর প্রস্থে আধ সেন্টিমিটার বা শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার – এই হল একটা চিঁড়ের মাপ। এর উপরেই ভারতের মানচিত্র এঁকেছেন সায়ন পাল, তাঁর বাড়ি নদিয়ার শান্তিপুর থানার অদ্বৈত লেনে। কেমন করে এটি এঁকেছেন সেকথা নিজেই জানিয়েছেন শিল্পী। সূচের আগায় কালো রং মাখিয়ে অতি সন্তর্পনে তিনি ভারতের মানচিত্র এঁকেছেন চিঁড়ের উপরে। এখনও পর্যন্ত ভারতের যত মানচিত্র আঁকা হয়েছে তার মধ্যে এটিই সবচেয়ে ছোট বলে স্বীকৃতি পেয়েছে অতি সম্প্রতি। একই সঙ্গে দেশের ক্ষুদ্রতম মানচিত্র আঁকার স্বীকৃতি পেয়েছেন সায়নও। ছোটবেলা থেকেই বিভিন্ন  ধরনের ছবি আঁকার কাজে দক্ষতা ছিল বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র সায়নের। পড়াশোনার ফাঁকে অবসর কাটাতেন ছবি এঁকে। বেশ কিছুদিন ধরেই চিঁড়ের উপরে আঁকার কৌশল রপ্ত করছিলেন। তারপর তার উপরে এঁকে ফেলেন ভারতের মানচিত্র। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নিয়ম অনুযায়ী ছবি এঁকে এবছর 8 জানুয়ারি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন। ১৩ জানুয়ারি ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তাঁর নাম অনুমোদিত হয়। ৬ ফেব্রুয়ারি তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে শংসাপত্র ও মেডেল পান। তাঁর আশা আগামী দিনে অভিনব কিছু করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।

```