Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নদিয়ার নোডাল অফিসারের শ্বশুরবাড়ির সিসিটিভি ফুটেজে আরও রহস্য!

দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগর কেন্দ্রের ভিভিপ্যাটের দায়িত্বে থাকা অর্ণব রায়ের নিখোঁজ রহস্যে নতুন মোড়। যা হলিউডের থ্রিলারকওে হার মানিয়ে দেবে। হাওড়ার ব্যাতাইতলায় তাঁর শ্বশুরবাড়ির যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তার পরতে পরতে রহস্য। কী রয়েছে সেই স

নদিয়ার নোডাল অফিসারের শ্বশুরবাড়ির সিসিটিভি ফুটেজে আরও রহস্য!

শেষ আপডেট: 26 April 2019 19:13

দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগর কেন্দ্রের ভিভিপ্যাটের দায়িত্বে থাকা অর্ণব রায়ের নিখোঁজ রহস্যে নতুন মোড়। যা হলিউডের থ্রিলারকওে হার মানিয়ে দেবে। হাওড়ার ব্যাতাইতলায় তাঁর শ্বশুরবাড়ির যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তার পরতে পরতে রহস্য। কী রয়েছে সেই সিসিটিভি ফুটেজে? [caption id="attachment_99229" align="aligncenter" width="1280"] অনিশা ফিরছেন বাবার সঙ্গে।[/caption] এক, বুধবার অর্থাৎ অর্ণব উদ্ধারের আগের দিন তাঁর স্ত্রী অনিশা যশকে দেখা যায় বাবা নির্মল যশের সঙ্গে বাড়িতে থেকে বেরোচ্ছেন। অনিশার হাতে রয়েছে একটি ব্যাগ। দুই, কয়েক ঘণ্টা পর বাবার সঙ্গে বাড়িতে ফেরেন অনিশা। কিন্তু হাত ফাঁকা। [caption id="attachment_99227" align="aligncenter" width="1280"] অর্ণব ঢুকছেন হাতে ব্যাগ নিয়ে।[/caption] তিন, বৃহস্পতিবার সকাল আটটা পঁয়তাল্লিশ নাগাদ নিখোঁজ অর্ণব ঢুকছেন শ্বশুরবাড়িতে। এবং হাতে সেই ব্যাগ, যা বুধবার অনিশা নিয়ে বেরিয়েছিলেন। [caption id="attachment_99228" align="aligncenter" width="1280"] শ্বশুরের সঙ্গে অর্ণব এবং আরও দু'জন।[/caption] চার, সকাল নটা নাগাদ শ্বশুরের সঙ্গে বাড়ি থেকে বার হন অর্ণব। তেইশ মিনিট পর ফেরেন শ্বশুরের সঙ্গেই। সঙ্গে আরও দু'জন। কিন্তু তাঁরা কারা তা জানা যায়নি। এখানেই উঠছে প্রশ্ন। তাহলে কি অনিশা জানতেন অর্ণব কোথায়? কারণ যে ব্যাগ নিয়ে.অনিশা বেরিয়েছিলেন বুধবার, সেই ব্যাগ নিয়েই অর্ণব ফেরেন বৃহস্পতিবার। শ্বশুর নির্মল যশ দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ আধিকারিক। তিনিও কি কিছু লুকিয়েছেন। আটদিনের মাথায় বৃহস্পতিবার সকালে খোঁজ মিলেছিল নদিয়ার নোডাল অফিসার অর্ণবের। সিআইডি সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল সাতদিন নাকি অর্ণব হাওড়া স্টেশন চত্বরেই ছিলেন। কখনও ফার্স্টক্লাস ওয়েটিং রুম, কখনও সেকেন্ডক্লাস ওয়েটিং রুম বা কখনও প্ল্যাটফর্মের চাতাল। ঘুরে বেরিয়েছেন স্টেশন চত্বরেই। একটি সূত্রে এ-ও বলা হয়, অর্ণবের সত্যিই মানসিক অবসাদ রয়েছে। যা তাঁর দু'বছরের বিবাহিতা স্ত্রী জানেন না। কিন্তু গত এক সপ্তাহ ধরে কম নাটক হয়নি। বাড়িতে সাংবাদিক বৈঠক পর্যন্ত ডেকেছিলেন স্ত্রী। অস্বীকার করেছিলেন মানসিক অবসাদের তত্ত্ব। কিন্তু এই সিসিটিভি ফুটেজ অর্ণব নিখোঁজের রহস্যকে আরও গাঢ় করে তুলেছে। পর্যবেক্ষকদের মতে, সন্দেহের ঊর্ধে নন স্ত্রী অনিশা এবং পুলিশ শ্বশুরও। কিন্তু কোনও মহল থেকেই স্পষ্ট করে বলা হচ্ছে না কোথায় ছিলেন অর্ণব। কেনই বা ছিলেন?

```