Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের মৃত্যু বাঙালি পর্বতারোহীর! হিমাচলের শৃঙ্গ অভিযানে গিয়ে বেসক্যাম্পেই আক্রান্ত হৃদরোগে

দ্য ওয়াল ব্যুরো: ফের অভিযানে গিয়ে মৃত্যু হল বাঙালি পর্বতারোহীর! নদিয়ার চাপড়া থানার যুবক সাহেব সাহা কৃষ্ণনগরের একটি অভিযাত্রী সংস্থা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশানের তরফে আরও ১২ জন অভিযাত্রীর সঙ্গে ১০ সেপ্টেম্বর রওনা দিয়ে

ফের মৃত্যু বাঙালি পর্বতারোহীর! হিমাচলের শৃঙ্গ অভিযানে গিয়ে বেসক্যাম্পেই আক্রান্ত হৃদরোগে

শেষ আপডেট: 22 September 2019 17:17

দ্য ওয়াল ব্যুরো: ফের অভিযানে গিয়ে মৃত্যু হল বাঙালি পর্বতারোহীর! নদিয়ার চাপড়া থানার যুবক সাহেব সাহা কৃষ্ণনগরের একটি অভিযাত্রী সংস্থা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোসিয়েশানের তরফে আরও ১২ জন অভিযাত্রীর সঙ্গে ১০ সেপ্টেম্বর রওনা দিয়েছিলেন তিনি। গন্তব্য, হিমাচলের চন্দ্রভাগা পর্বতশ্রেণির একটি শৃঙ্গ। এই অভিযানে তাঁদের বার্তা ছিল, স্বচ্ছ হিমালয়। কিন্তু কেউ ভাবতেও পারেননি, এই অভিযানে এত বড় ছন্দপতন ঘটে যাবে! ১৪ হাজার ফুট উচ্চতার বেস ক্যাম্পে পৌঁছনোর পর হার্ট অ্যাটাক করে মারা গেলেন সাহেব সাহা। তাঁর চাপড়ার বাড়িতে পৌঁছেছে মৃত্যু সংবাদ পৌঁছনোর পরেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। পরিবার সূত্রের খবর, ১৪ সেপ্টেম্বর অভিযাত্রী দলটি রোটাং পাস পেরোয়। সে দিনই সাহেবের সঙ্গে শেষ বার কথা হয়েছিল পরিবারের। সাহেব জানান, আর নেটওয়ার্ক থাকবে না। অভিযান শেষ হলে ফের বাড়িতে ফোন করবেন তিনি। এর পরে পরিকল্পনা অনুয়ায়ীই ১৪ হাজার ফুট উচ্চতায় বেস ক্যাম্পে পৌঁছয় অভিযাত্রী দলটি। জানা যায়, সেখানে পৌঁছনোর পরেই হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়েছিল। কেন এমন হল, তা বুঝতেই খানিকটা সময় যায়। তার পরেই তাঁকে নামানোর প্রক্রিয়া শুরু হয়। কিন্তু নামাতে যেটুকু সময় লাগে, তত ক্ষণে মৃত্যু হয়েছে সাহেবের। পরে চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। আপাতত হিমাচলের কাজা শহরের একটি মর্গে রয়েছে সাহেবের দেহ। সেখান থেকে কী ভাবে কৃষ্ণনগরে দেহ ফেরানো হবে, তা এখনও জানা যায়নি। তবে খুব তাড়াতাড়িই সব ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসনিক স্তর থেকে। পর্বতারোহী মহল মনে করছে, হয়তো কোনও অসুস্থতা নিয়েই পাহাড়ে চলে গিয়েছিলেন সাহেব। যাওয়ার আগে ঠিকঠাক শারীরিক পরীক্ষা করলে হয়তো ধরা পড়ত সেই অসুস্থতা। পাহাড়ের বেশি উচ্চতায় পৌঁছনোর পরে শারীরিক অনেক প্যারামিটারই বদলে যায়। চূড়ান্ত শারীরিক ফিটনেস না থাকলে তা অনেক সময়েই বড় বিপদ ডেকে আনে। এ ক্ষেত্রেও হয়তো তা-ই হয়েছিল।

পড়তে ভুলবেন না...


```